Advertisement
E-Paper

স্ত্রী-সন্তানের সঙ্গে ভরা সংসার অক্ষয় কুমারের, তবু পরিবারকে নিয়ে কোন আক্ষেপ অভিনেতার?

তিনি নাকি অভিনেতা কম, বরং স্বভাবে ব্যবসায়ী বেশি— এমন ‘দুর্নাম’ও রয়েছে অক্ষয়ের। এ বার অভিনেতা তাঁর জীবনের কোন আক্ষেপের কথা তুলে ধরলেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:১৬
(বাঁ দিকে) অক্ষয় কুমার, (ডান দিকে) টুইঙ্কল খন্না।

(বাঁ দিকে) অক্ষয় কুমার, (ডান দিকে) টুইঙ্কল খন্না। ছবি: সংগৃহীত।

সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, যোগাভ্যাসের মাধ্যমে দিন শুরু করা, মেপে খাওয়া, রুটিন মেনে কাজ করা— অভিনেতা অক্ষয় কুমারের এমন নানা অভ্যাসের কথা ভক্তসমাজে আলোচিত। নিয়ন্ত্রিত জীবনযাপন তাঁর। তবে তিনি নাকি অভিনেতা কম, বরং স্বভাবে ব্যবসায়ী বেশি— এমন ‘দুর্নাম’ও রয়েছে অক্ষয়ের। এ বার অভিনেতা তাঁর জীবনের আক্ষেপের কথা তুলে ধরলেন।

স্ত্রী টুইঙ্কল খন্না ও দুই সন্তানকে নিয়ে অক্ষয়ের ভরা সংসার। মুম্বইয়ে একটি বিলাসবহুল বাংলো বানিয়েছেন তিনি। সেখানেই থাকেন টুইঙ্কল ও মেয়ে নিতারাকে নিয়ে। ছেলে আরভ অবশ্য ১৫ বছর বয়স থেকেই বাইরে থাকে। লন্ডনে ফ্যাশন নিয়ে পড়াশোনা করছে সে। অক্ষয় যদিও দেশে খুবই ব্যস্ত। বারো মাসই নানা ছবির কাজে ব্যস্ত থাকেন তিনি। একের পর এক ছবিতে কাজ করলেও গত কয়েক বছরে সে ভাবে কোনও হিট নেই অক্ষয়ের ঝুলিতে। তবে কাজের অভাব হয়নি।

সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে এক প্রতিযোগী অক্ষয়কে প্রশ্ন করেন, তাঁর জীবনের কোন ইচ্ছা অপূর্ণ রয়ে গিয়েছে। তাতে অক্ষয় জানান, জীবনে সবই পেয়েছেন তিনি, কিন্তু পরিবারের সঙ্গে সে ভাবে সময় কাটাতে পারেননি। অক্ষয় বলেন, ‘‘৩৬৫ দিনের মধ্যে ১২০ দিন পরিবারের সঙ্গে কাটাই। তা-ও কম মনে হয়। আরও যদি বেশি করে সময় কাটাতে পারি, তা হলে ভাল হয়।’’

Akshay Kumar Twinkle Khanna Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy