Advertisement
E-Paper

একই ক্লাসে তিন বার! ছবির প্রচারের ফাঁকে ছাত্রজীবনের কোন স্মৃতি ভাগ করে নিলেন অক্ষয় কুমার?

এই মুহূর্তে ‘ভূত বাংলা’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। এরই মাঝে প্রকাশ্যে নায়কের জীবনের কোন ঘটনা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২১:০০
ছাত্রজীবনের কোন স্মৃতি ভাগ করে নিলেন অক্ষয় কুমার?

ছাত্রজীবনের কোন স্মৃতি ভাগ করে নিলেন অক্ষয় কুমার? ছবি: সংগৃহীত।

অভিনেতা অক্ষয় কুমার এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’র প্রচার নিয়ে। এর মধ্যে ছবির নানা কাহিনি যেমন ভাগ করে নিচ্ছেন তিনি, তেমনই আবার নিজের ছোটবেলার স্মৃতিও ফিরে আসছে তাঁর কথায়। এমনই এক ঘটনার কথা ভাগ করে নিলেন নায়ক। আলাপ করিয়ে দেন তাঁর ছোটবেলার বন্ধুর সঙ্গেও।

কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণি পর্যন্ত তাঁরা একসঙ্গেই পড়াশোনা করেছেন। অক্ষয় জানান, সেই কয়েক বছরে তিন বার তাঁরা পরীক্ষায় ফেল করেছিলেন। নায়কের এ কথা বিশ্বাসই করতে পারলেন না তাঁর অনুরাগীরা। অক্ষয় এর আগেও অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনও দিনই পড়াশোনায় আগ্রহী ছিলেন না। কিন্তু তিন বার ফেল করার ঘটনা কারও জানা ছিল না। অভিনেতার কথার রেশ টেনেই তাঁর বন্ধু জানান, অক্ষয়ের সঙ্গে মিশতেন বলে তিনিও ফেল করেছিলেন। সঙ্গে তিনি যোগ করেন, সারা শহর সাইকেল চেপে কী ভাবে ঘুরে বেড়াতেন তাঁরা।

অক্ষয়ের বন্ধু জানান, সাইকেল চেপে ঘোরার সময় পথে কোনও সুন্দরী দেখলে নায়কের ভাবভঙ্গি বদলে যেত। সুন্দরী দেখলেই নাকি তিনি দাঁড়িয়ে পড়তেন। এই সব মজার মাঝে ছবির প্রচারের প্রসঙ্গ ভুললেন না অক্ষয়। অনেক কাঠখড় পুড়িয়ে মুক্তি পাচ্ছে এই ছবি। শোনা গিয়েছিল, ‘ধুরন্ধর ২’-এর জন্য পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি।

Advertisement

প্রথমে ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পিছিয়ে গিয়ে সেই ছবি মুক্তি পাচ্ছে ১৬ এপ্রিল। অনেকেই অনুমান করেছিলেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পরে ছবির সহ-প্রযোজক একতা কপূর এই প্রসঙ্গে বলেছিলেন, “এখনও বক্স অফিসে সফল ভাবে চলছে ‘ধুরন্ধর’, যা আমাদের গোটা চলচ্চিত্রজগতের কাছে খুব খুশির খবর। তাই আমাদের ছবিটা পিছিয়ে গেলে, শেষ পর্যন্ত দুটো ছবির পক্ষেই তা ভাল হবে।” ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তব্বু, ওয়ামিকা গব্বী।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy