Advertisement
E-Paper

আলিয়া ফ্যাশন শোয়ে যাওয়ায় কথা বন্ধ করেছিলেন কর্ণ? পার্টিতে মুখোমুখি, কী করলেন?

এ বছর প্রথম বার মেট গালায় আলিয়ার অংশগ্রহণ নিয়ে কর্ণের নীরবতার অবশ্য ব্যখ্যা পাওয়া যায়নি। শোনা গিয়েছিল, সেখান থেকেই তৈরি হয়েছিল দ্বন্দ্ব। তবে সম্প্রতি ছবিটা বদলাল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৯:১৬
Alia Bhatt and Karan Johar

কর্ণের বাড়িতে একটি পার্টিতে হাসিমুখেই যোগ দিলেন আলিয়া। ছবি: সংগৃহীত।

গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল মায়ানগরীতে, অভিনেত্রী আলিয়া ভট্ট এবং পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের মধ্যে নাকি মন কষাকষি চলছে। প্রথম বার মেট গালার অনুষ্ঠানে পা রেখেছিলেন আলিয়া, অথচ কর্ণ একবারও ‘বাহবা’ দেননি। কন্যাসম আলিয়ার প্রতি কর্ণের এ হেন আচরণ খুব একটা স্বাভাবিক নয়, তাই গুজব রটেছিল। তবে সম্প্রতি ছবিটা বদলাল। কর্ণের বাড়িতে একটি পার্টিতে হাসিমুখেই যোগ দিলেন আলিয়া। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রণবীর কপূরও। রং মিলিয়ে সাদা পোশাক পরেছিলেন দু’জনে। মালাইকা অরোরা, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কপূর-সহ অন্যান্য তারকাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। কর্ণের সঙ্গে আলিয়াকে স্বাভাবিক ভাবে কথা বলতে দেখে আশ্বস্ত হলেন অনুরাগীরা। বোঝা গেল, বরফ গলেছে ইতিমধ্যেই।

এ বছর প্রথম বার মেট গালায় আলিয়ার অংশগ্রহণ নিয়ে কর্ণের নীরবতার অবশ্য ব্যখ্যা পাওয়া যায়নি। শোনা গিয়েছিল, সেখান থেকেই তৈরি হয়েছিল দ্বন্দ্ব। ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংয়ের বানানো পোশাকে মেট গালার রেড কার্পেটে হাঁটেন আলিয়া। তার পর থেকে কথা বন্ধ ছিল কর্ণ আর আলিয়ার মধ্যে। সোমবার কর্ণের বাড়িতে নৈশভোজের পার্টিতে উপস্থিত থেকে সব সন্দেহের নিরসন ঘটালেন নায়িকা। রণবীর এবং আলিয়া যেমন এসেছিলেন সাদা পোশাকে, অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কপূর সেজেছিলেন কালোয়।

শোনা গিয়েছিল, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গেও মন কষাকষি হয়েছিল কর্ণের। হৃতিক অভিনীত ‘ওয়ার ২’-এর পরিচালক হিসাবে অয়ন কাজ শুরু করায় ‘ব্রহ্মাস্ত্র’-এর কাজে দেরি হয়ে যাচ্ছিল, এই নিয়েই নাকি হতাশ হয়েছিলেন কর্ণ। তবে, অয়নও অনুষ্ঠানে উপস্থিত থাকায় বোঝা গেল, তাঁদের সম্পর্কও এখন স্বাভাবিক। অর্জুন এবং মালাইকা অনুষ্ঠানে এলেন একই গাড়িতে। সব মিলিয়ে তারকাখচিত নৈশভোজ ছিল জমজমাট।আলিয়াকে এর পর দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ তে। এই ছবি দিয়েই বহু বছর পরে পরিচালনায় ফিরছেন কর্ণ। ‘হার্ট অব স্টোন’ এবং ‘জি লে জ়রা’-তেও দেখা যাবে আলিয়াকে।

Alia Bhatt Bollywood Actress Karan Johar Bollywood Director Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy