Advertisement
E-Paper

সঙ্গী স্বামী, বোন ও মা, লন্ডনে ব্যক্তিগত পরিসরে কেক কেটে জন্মদিন পালন তিরিশের আলিয়ার

বলিউডের এই প্রজন্মের অন্যতম সফল অভিনেত্রী তিনি। জনপ্রিয়তাতেও তাঁর জুড়ি মেলা ভার। ১৫ মার্চ তিরিশে পা আলিয়া ভট্টের। কী ভাবে জন্মদিন উদ্‌যাপন করলেন তারকা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৮:৩৭
 Alia Bhatt enjoys birthday with husband Ranbir Kapoor, mother Soni Razdan, sister Shaheen Bhatt, posts pictures on Instagram

কী ভাবে জন্মদিন উদ্‌যাপন করলেন রণবীর-জায়া? ছবি: ইনস্টাগ্রাম।

তিরিশে পা দিলেন আলিয়া ভট্ট। বিবাহিত স্ত্রী ও মা হিসাবে প্রথম জন্মদিন আলিয়ার। আর পাঁচটা জন্মদিনের থেকে একটু বিশেষ তো বটেই। তাই হইহুল্লোড় করে নয়, কাছের মানুষদের সঙ্গে নিয়ে লন্ডনে নিরিবিলেতেই কাটালেন এই বিশেষ দিনটা। ব্যক্তিগত পরিসরে উদ্‌যাপন করে সমাজমাধ্যমে শেয়ার করলেন কিছু ছবি।

গত বছর এপ্রিলে বলিউড অভিনেতা রণবীর কপূরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া। তার পর নভেম্বরে কন্যা সন্তানের মা-বাবা হন আলিয়া ও রণবীর। মেয়ের বয়স এখন সবে চার মাস। স্বামী রণবীর কপূর ও মেয়ে রাহা কপূরকে নিয়ে ছোট্ট সংসার আলিয়ার। নিরিবিলিতে জন্মদিন কাটানোর জন্য আগেই লন্ডনে উড়ে যান আলিয়া। জন্মদিনে তাঁর সঙ্গে ছিলেন স্বামী রণবীর, মা সোনি রাজদান ও বোন শাহীন ভট্ট। লন্ডনের এক নামজাদা রেস্তরাঁয় কেক কেটে জন্মদিন পালন করলেন আলিয়া। উপস্থিত ছিলেন আলিয়ার জনাকয়েক বন্ধুও। বিশেষ দিনে কাছের মানুষ তো সঙ্গে রয়েইছেন, পাশাপাশি জন্মদিনে যে আলিয়ার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় খাবার, তা-ও বোঝা যাচ্ছে আলিয়ার পোস্ট করা ছবি দেখেই। কেক আর স্প্যাগেটি খাওয়ার ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া।

১৫ মার্চ, মঙ্গলবার জন্মদিনেই শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন আলিয়ার মা ও অভিনেত্রী সোনি রাজদান এবং বোন শাহীন ভট্ট। সদ্য ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির শুটিং শেষ করেছেন আলিয়া। আপাতত দিন কয়েকের ছুটি। তার পর আবার কাজে ফিরবেন মহেশ-কন্যা। অন্য দিকে, মুক্তির সপ্তাহ খানেক পরেও বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করছে রণবীর কপূরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’।

Alia Bhatt Ranbir Kapoor Birthday Celebrations Bollywood Couple Soni Razdan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy