Advertisement
E-Paper

আলিয়াকে বিঁধে এক অনুরাগীর মন্তব্য! ভক্তকে কী মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী?

এরই মধ্যে এক ভক্তের কটাক্ষের সটান উত্তরও দিয়েছেন নায়িকা। যার ফলে আবার আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:১৩
আলিয়া কী উত্তর দিলেন?

আলিয়া কী উত্তর দিলেন? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই আলিয়া ভট্ট। একের পর এক লুকে তাক লাগিয়েছেন তিনি। সৌজন্যে কান চলচ্চিত্র উৎসব। এক দিকে যেমন অভিনেত্রী নিজের ‘ফ্যাশন’-এর জন্য প্রশংসিত হয়েছেন, তেমনই আবার একাংশ তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। কিছু অনুরাগীর দাবি, আন্তর্জাতিক ছবিশিকারিরা আলিয়াকে উপেক্ষা করেছেন।

এরই মধ্যে এক কটাক্ষকারীকে সটান উত্তরও দিয়েছেন নায়িকা। যার ফলে আবার আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। বুধবার আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল ভিডিয়ো ভাগ করে নেন। তাঁকে কাস্টম আইভরি সিল্ক শাড়ি-গাউনে রাজকীয় লুকে দেখা যায়। পোস্টের মন্তব্যে এক ব্যক্তি লেখেন, “কী দুঃখের ব্যাপার! আপনাকে কেউ দেখেনি।” সঙ্গে ছিল একটি হাসির ইমোজি।

তবে মন্তব্যটি এড়িয়ে না গিয়ে শান্ত, অথচ তীক্ষ্ণ জবাব দেন আলিয়া। অভিনেত্রী লেখেন, “কেন দুঃখ পাব। তুমিই তো আমাকে দেখেছ।” আলিয়ার এই জবাব মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। অনুরাগীরা কমেন্ট সেকশনে অভিনেত্রীর উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের প্রশংসায় ভরিয়ে দেন।

এর আগেও অভিনেতা অলি গোনী আলিয়ার সমর্থনে মুখ খুলেছিলেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “দুঃখের বিষয়, আমাদের নিজেদের মানুষই এমন এক জনকে নীচে নামানোর চেষ্টা করছেন, যিনি কঠোর পরিশ্রম করে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। আলিয়া ভট্ট কান চলচ্চিত্র উৎসবে গর্ব ও মর্যাদার সঙ্গে ভারতকে প্রতিনিধিত্ব করছেন। তাঁকে ট্রোল না করে আমাদের উচিত তাঁকে সমর্থন ও উদ্‌যাপন করা।”

Bollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy