Advertisement
E-Paper

রণবীর কোভিড পজিটিভ, বন্ধ আলিয়ার জন্মদিনের পার্টি

সূত্রের খবর, অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকেই নাকি ছড়িয়েছে করোনার সংক্রমণ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১২:৪৫
আলিয়া ভট্ট ও রণবীর কপূর

আলিয়া ভট্ট ও রণবীর কপূর

ভেস্তে গেল আলিয়া ভট্টের জন্মদিনের যাবতীয় পরিকল্পনা। বন্ধ ১৫ মার্চের সমস্ত হইচই। বলিউড সূত্রে খবর, প্রেমিকার জন্মদিন উদযাপনের আগাম আয়োজন নাকি ঠিক করে ফেলেছিলেন রণবীর কপূর। আচমকাই অতিমারিতে আক্রান্ত তিনি। ফলে, দাঁড়ি পড়েছে সমস্ত আয়োজনে।

মঙ্গলবার মা নীতু কপূর সংবাদমাধ্যমকে জানান রণবীর কোভিড পজিটিভ। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। পরীক্ষার ফলাফল ইতিবাচক আসতেই নিজের বাড়িতে স্বেচ্ছাবন্দি অভিনেতা। তবে খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। সূত্রের খবর, অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকেই নাকি ছড়িয়েছে করোনার সংক্রমণ।

রণবীরের পাশাপাশি করোনায় সংক্রমিত পরিচালক সঞ্জয় লীলা ভন্শালীও। এঁদের দু’জনের সঙ্গেই টানা কাজ করছিলেন আলিয়া। তাই পরীক্ষার ফলাফল নেতিবাচক এলেও বাড়তি সাবধানতা অবলম্বন করেছেন তিনিও। সবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনিও স্বেচ্ছাবন্দি নিজের বাড়িতে।
এদিকে রণবীর করোনায় আক্রান্ত হওয়ায় ফের পিছোল ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং। ২০২০-র ৪ ডিসেম্বর ছবির মুক্তির কথা ছিল। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কথায়, অতিমারির জন্যেই বারবার বন্ধ হয়ে যায় ছবির শ্যুট। বেশ কয়েক বার পিছিয়েও যায় নির্দিষ্ট তারিখ। তাই কবে ‘ব্রহ্মাস্ত্র’ প্রেক্ষাগৃহে আসবে তার সঠিক সময় জানাতে পারছেন না খোদ পরিচালকও। ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন, মৌনী রায় প্রমুখ।

Bollywood Alia Bhatt Celebrity Birthday Birthday Celebration COVID Positive Ranvir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy