Advertisement
E-Paper

জন্মদিনেও অল্লু অর্জুনকে ঘিরে ‘বিতর্ক’! বাড়ির বাইরে অনুরাগীদের ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ?

মঙ্গলবার রাত থেকেই অর্জুনের জুবিলি হিল্‌সের বাসভবনের বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। কারও হাতে তারকার ছবি, ফেস্টুন, কেউ আবার শুরু করেন পুজোপাঠ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৩০
অল্লু অর্জুনের বাড়ির সামনে বিশৃঙ্খলা।

অল্লু অর্জুনের বাড়ির সামনে বিশৃঙ্খলা। ছবি: সংগৃহীত।

৮ এপ্রিল অল্লু অর্জুনের ৪৫ বছরের জন্মদিন। দক্ষিণের ‘আইকন স্টার’ বলে কথা। তাঁর জন্মদিন নিয়ে অনুরাগীদের উন্মাদনা যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রতি বছরের মতো, এ বারেও অভিনেতার জন্মদিনে মধ্যরাত থেকে তাঁর বাড়ির বাইরে হাজার হাজার অনুরাগী ভিড় জমাতে থাকেন। পুলিশি পাহারা থাকলেও পরিস্থিতি হাতের বাইরে যায় একসময়। হায়দরাবাদ পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করতে হয়!

মঙ্গলবার রাত থেকেই অর্জুনের জুবিলি হিল্‌সের বাসভবনের বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্তেরা। কারও হাতে তারকার ছবি, ফেস্টুন, কেউ আবার অর্জুনের সিনেমার চরিত্রের আদলে সেজে উপস্থিত। সকলেই তারকার একটা ঝলক দেখার জন্য অধীর অপেক্ষায়। কেউ কেউ বাজি ফাটাতে শুরু করেন বাড়ির সামনে, কেউ আবার সেখানেই পুজোপাঠ শুরু করেন। প্রথম থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উপস্থিত ছিলেন পুলিশকর্মীরা। বার বার মুখে বলে ভিড় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তাঁরা। কিন্তু, আচমকা প্রবল ভিড়ে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পিছন থেকে লোকজন ঠেলে প্রায় বাড়ির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। সেই সময়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উন্মত্ত অনুরাগীদের লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জন্মদিনেই অর্জুনের আসন্ন ছবি ‘রাকা’র প্রথম ঝলক সামনে এসেছে। ন্যাড়া মাথা, রাগী মুখে ধরা দিলেন অর্জুন। অ্যাটলি পরিচালিত এই ছবিতে অর্জুনের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

Allu Arjun South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy