Advertisement
E-Paper

অরিজিতের থেকে বয়সে অনেক ছোট, তবু পাল্লা দিয়ে আরমান নিজের জায়গা তৈরি করেছে: অমাল

অমালের সুরে বেশ কিছু গান গেয়েছেন আরমান। তার মধ্যে বেশ কিছু গান জনপ্রিয়ও। তাই ভাইয়ের জন্য গর্ববোধ করেন অমাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৪:০৪
অরিজিৎ ও ভাই আরমানকে নিয়ে কথা বললেন অমাল!

অরিজিৎ ও ভাই আরমানকে নিয়ে কথা বললেন অমাল! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অরিজিৎ সিংহের সঙ্গে পাল্লা দিয়ে নিজের জায়গা টিকিয়ে রেখেছেন আরমান মালিক। এমনটাই মনে করেন আরমানের দাদা অমাল মালিক। এর পাশাপাশি তাঁর দাবি, নিজের পছন্দমতো সঙ্গীত করতে না পারলে, সকলেরই অরিজিতের মতোই পদক্ষেপ করা উচিত।

অমালের সুরে বেশ কিছু গান গেয়েছেন আরমান। তার মধ্যে বেশ কিছু গান জনপ্রিয়ও। তাই ভাইয়ের জন্য গর্ববোধ করেন অমাল। তাঁর কথায়, “আমি গর্বিত যে, আজ দেশের সবচেয়ে বড় গায়ক অরিজিতের সঙ্গে তাল মিলিয়ে আমার পরিবার থেকে কেউ নিজের জায়গা তৈরি করেছে। অরিজিতের কাছে যখন ‘চন্না মেরেয়া’র মতো গান ছিল, তখন আরমানের কাছে ছিল ‘কৌন তুঝে’র মতো গান। অরিজিৎ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো গান গেয়েছেন, অন্য দিকে আমার ভাই ‘যব তক’-এর মতো গান গেয়েছেন।”

অরিজিতের থেকে বয়সে প্রায় ১০ বছরের ছোট হয়েও তাঁর সঙ্গে তাল মিলিয়ে ইন্ডাস্ট্রিতে আরমান নিজের জায়গা তৈরি করেছেন বলে দাবি অমালের।

নিজের পছন্দের গান করতে পারা, না-পারা নিয়ে সঙ্গীতশিল্পীদের মধ্যে কি অসন্তোষ তৈরি হচ্ছে? এই প্রসঙ্গেও কথা বলেন অমাল। অরিজিৎও কোনও অসন্তোষের কারণেই প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অমাল। তবে তাঁর বিশ্বাস, অরিজিৎ আরও ভাল কাজ করার পরিকল্পনা করেছেন। অমালের বক্তব্য, “ও যেমন গানবাজনা করতে চাইত, তেমনটাই এখন করছে। অনুষ্কাশঙ্করের মতো শিল্পীর সঙ্গে কাজ করছে। এক দিক থেকে দেখতে গেলে অরিজিৎ সঙ্গীতজগতের প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠছে।”

উল্লেখ্য, অমালের সুরে আরমান গেয়েছেন ‘ম্যায় রহুঁ ইয়া না রহুঁ’, ‘বোল দো না জ়রা’, ‘চলে অনা’র মতো কিছু গান।

Amaal Mallik Arijit Singh Armaan Malik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy