Advertisement
E-Paper

Amitabha Bachchan: চমকে গেলেন বিগ বি, বিদেশি স্যালোঁতে নিজের ছবি দেখে কী প্রতিক্রিয়া অমিতাভের?

প্রচারের জন্য তারকাদের মুখ ব্যবহার করে থাকে অনেক সংস্থা। হঠাৎ করে এমন এক বিজ্ঞাপন দেখে চমকে গেলেন অমিতাভ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৮:১৯
ফ্রেঞ্চ স্যালোঁর বিজ্ঞাপনে নিজের ছবি দেখে অবাক বিগ বি।

ফ্রেঞ্চ স্যালোঁর বিজ্ঞাপনে নিজের ছবি দেখে অবাক বিগ বি।

অমিতাভ বচ্চন, বলিউডের মেগাস্টার। বিজ্ঞাপনে জনপ্রিয় শিল্পীর মুখ মানেই, সেই প্রজেক্ট হিট। এমনটাই মনে করেন সংস্থার কর্ণধাররা। শুক্রবার সকাল সকাল চমকে গেলেন অভিনেতা।

ফ্রেঞ্চ স্যালোঁর বিজ্ঞাপনে নিজের ছবি দেখে অবাক বিগ বি। শুধু বিগ বি নয়, সেই বিজ্ঞাপনে রয়েছে হলিউড তারকা কেট ব্ল্যানচেটের ছবিও। রীতিমতো আকাশ থেকে পড়েছেন মেগাস্টার। তিনি লেখেন ‘প্যারিস থেকে একজন পাঠিয়ে চমকে দিয়েছেন। ওখানকার একটি স্যাঁলো-তে আমার ছবি ব্যবহৃত হয়েছে। পৃথিবীর কী অবস্থা হল।’

এই মুহূর্তে একাধিক ছবি মেগাস্টারের ঝুলিতে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও রয়েছে ‘গুডবাই’-সহ একাধিক ছবি। আলিয়া ভট্ট, রণবীর কপূরের পর রশ্মিকা মন্দনা, দীপিকা পাড়ুকোনের সঙ্গেও দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

Amitabh Bachchan Bolywood Actor Advertisement reaction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy