Advertisement
E-Paper

দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন! গলগল করে রক্ত বেরোতেই নিয়ে যাওয়া হল হাসপাতালে

শুটিং চলাকালীন পায়ে ধাতব বস্তু পড়ে আঘাত পেয়েছেন অমিতাভ বচ্চন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৪:০০
অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।

শুটিং চলাকালীন ধাতব বস্তু পড়ে জখম হলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর বাঁ পায়ে আঘাত লেগেছে। ধাতব বস্তু পড়ে পায়ের শিরা কেটে যায় শাহেনশাহের। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর সেলাই করানো হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে।

পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে জানিয়েছেন অমিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় একটা ধাতব বস্তু পড়ে। তার জেরে বাঁ পায়ে চোট পেয়েছেন অভিনেতা। ব্লগে মেগাস্টার লিখেছেন, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। গলগল করে রক্ত বেরোয়। তবে তিনি যে ঘাবড়ে যাননি, সে কথাও লিখেছেন বিগ বি। লিখেছেন, ‘‘শিরা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম।’’ আপাতত তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।

স্বাভাবিক ভাবেই এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তবে ভক্তদের উদ্দেশে অমিতাভ জানিয়েছেন, তিনি বর্তমানে ঠিক রয়েছেন।

গত ১১ অক্টোবর ৮০ বছরে পা দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা। জন্মদিন উপলক্ষে কেবিসির বিশেষ পর্বে হাজির হয়েছিলেন অমিতাভ-পত্নী তথা অভিনেত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘উঁচাই’। এই ছবিতে অমিতাভের চরিত্রের নাম অমিত শ্রীবাস্তব। পোস্টারের ছবি পোস্ট করে বিগ বি লিখেছিলেন, ‘‘রাজশ্রী ফিল্মসের বিশেষ ছবি... ১১ নভেম্বর উঁচাইয়ে অমিত শ্রীবাস্তব রূপে আমায় দেখুন। সুরজ বরজাতিয়ার এই ছবি বন্ধুত্ব ও জীবন নিয়ে উদ্‌যাপনের।’’

Amitabh Bachchan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy