১১ অক্টোবর। রাত ১২টা। ‘জলসা’র সামনে লোকজনের ভিড় উপচে পড়ছে। হঠাৎ এই জমায়েতের কারণ কী? ‘বিগ বি’র জন্মদিন যে! অনুরাগীদের সকলে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ভিড় করে ছিলেন অভিনেতার বাড়ির সামনে। মঙ্গলবার আশি বছরে পা দিলেন অমিতাভ। বলিউডের তারকাদের মধ্যে শীর্ষে থাকলেও অভিনেতা যে ‘মাটির মানুষ’, দর্শকের কাছের মানুষ— তা আরও এক বার প্রমাণ করলেন তিনি।
আরও পড়ুন:
মধ্যরাত থেকে ‘জলসা’র সামনে ভিড় ক্রমে বাড়তে থাকে। হঠাৎ দেখা যায়, বাংলোর সামনের দরজা খুলতে শুরু করেছে। সকলে ভেবেছিলেন, ‘জলসা’র ভিতর থেকে কোনও গাড়ি ভিড় ভেঙে বেরিয়ে যাবে। কিন্তু দরজা খুলে যিনি বেরিয়ে এলেন, তাঁকে দেখে হাঁ হয়ে যান সকলে। এ যে স্বয়ং অমিতাভ! সঙ্গে আবার ছিলেন তাঁর মেয়ে শ্বেতা এবং নাতনি নব্যা। অভিনেতার জন্মদিনে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যায়, অমিতাভ হাত জোর করে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা গ্রহণ করছেন। হাত নাড়াতেও দেখা যায় অমিতাভকে। জন্মদিনে এ ভাবে অনুরাগীদের এত কাছাকাছি আসায় সকলের মনে জায়গা করে নেন অমিতাভ।
#WATCH | Actor Amitabh Bachchan surprises fans gathered outside his residence 'Jalsa' in Mumbai, as he walks out at midnight to greet them on his birthday pic.twitter.com/9iijjaWRoi
— ANI (@ANI) October 10, 2022