Advertisement
E-Paper

দীপিকা অন্তঃসত্ত্বা থাকাকালীন কী করেছিলেন রণবীর? শুটিংয়ের ফাঁকে সন্তানকে সময় দেন তিনি?

কন্যা হওয়ার পরে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এমন শর্ত দিয়ে বিতর্কে জড়ান দীপিকা। তবে কাজ থামাননি কন্যা দুয়ার বাবা রণবীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:০৬
দীপিকা ও কন্যাকে সময় দেন রণবীর?

দীপিকা ও কন্যাকে সময় দেন রণবীর? ছবি: সংগৃহীত।

২০২৫ সালের সেপ্টেম্বরে কন্যাসন্তানের আগমন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের ঘরে। তার পর দীর্ঘ দিন মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন দীপিকা। দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এমন শর্ত দিয়েও বিতর্কে জড়িয়েছিলেন। তবে কাজ থামাননি কন্যা দুয়ার বাবা রণবীর। বরং কন্যার জন্মের পরেই তিনি ‘ধুরন্ধর’-এর শুটিং করেছেন। তার মধ্যেই একরত্তি মেয়েকে কী ভাবে সময় দিয়েছেন তিনি? এক সাক্ষাৎকারে জানালেন ‘ধুরন্ধর’-এর অভিনেতা অভয় অরোরা।

দীপিকা যখন অন্তঃসত্ত্বা, তখনও ছবির শুটিং করছিলেন রণবীর। কিন্তু তার মধ্যেও স্ত্রীর জন্য কী ভাবে সময় বার করতে হবে, তা জানতেন রণবীর। সুযোগ পেলেই ফোন করে দীপিকার খোঁজ নিতেন তিনি। শুটিং থেকে ছুটি পাওয়ার জন্যও যা যা করণীয় তা করতেন রণবীর। এক দিনেই অনেকটা কাজ এগিয়ে রাখতেন তিনি।

অভয় বলেন, “শুটিংয়ের মাঝে ছুটি নেওয়ার চেষ্টা করতেন রণবীর। তিন-চার দিনের ছুটিতেও মানিয়ে নিতেন। পরিবারের সঙ্গে দেখা করে ফিরে আসতেন। রণবীর যে ভাবে ওঁর পরিবারের খেয়াল রাখেন তা অসাধারণ।”

২০১৮ সালে বিয়ে করেছিলেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। বিয়ে ও বিবাহপরবর্তী নানা অনুষ্ঠান চলেছিল এক মাস ধরে। রাজকীয় কায়দায় বিদেশে বসেছিল বিয়ের আসর। এর পরে ধাপে ধাপে প্রীতিভোজ হয়েছিল বেঙ্গালুরু ও মুম্বইয়ে। বলিউড জুড়ে প্রায় এক মাস বিয়ের আবহ ছিল। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে আগমন হয় তাদের কন্যাসন্তান দুয়ার। ২০২৫ সালের দীপাবলিতে প্রথম কন্যসন্তানের মুখ প্রকাশ্যে আনেন তারকাদম্পতি।

Deepika Padukone Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy