Advertisement
E-Paper

বাবা বিধায়ক হতেই বলিউডে ইউভান? করিনার সঙ্গে ছবি ভাইরাল রাজ-পুত্রের

ইনস্টাগ্রামে স্বয়ং তৈমুর-জননী করিনা কপূর খানের সঙ্গে ছবি ছড়িয়ে পড়ল তার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২১ ২১:০২
করিনা এবং ইউভান।

করিনা এবং ইউভান।

ইউভান চক্রবর্তী। পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্মের পরেই নামে পাশে জুড়ে গিয়েছে ‘তারকা সন্তান’ তকমা। নেটমাধ্যমের রসিকতা বলে সে-ই নাকি 'টলিউডের তৈমুর আলি খান'। এ বার ইনস্টাগ্রামেও স্বয়ং তৈমুর-জননী করিনা কপূর খানের সঙ্গে ছবি ছড়িয়ে পড়ল তার।

নাহ্‌, সইফ-পত্নির সঙ্গে দেখা হয়নি রাজ-পুত্রের। বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে গাড়ি করে সে ঘুরতে বেরিয়েছিল বটে। তা বলে করিনার আদর খেতে এই অতিমারিকালে কলকাতা থেকে মুম্বই পাড়ি দেয়নি ইউভান। এই হ য ব র ল আসলে করেছে ‘জিয়া ফ্যাশন হাব’ নামের এক ইনস্টাগ্রাম পেজ। গত সোমবার একটি ছবি পোস্ট হয়েছে সেখানে। দেখা যাচ্ছে, ইউভানের কপালে পরম স্নেহে চুম্বন করছেন করিনা।

গত ১২ ডিসেম্বর ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী। সেই ছবিটি নিয়েই শুভশ্রীর মুখের বদলে বসিয়ে দেওয়া হয় করিনার মুখ। এই প্রথম নয়, অতীতেও ‘রাজশ্রী’-র ইউভানকে ‘বিরুষ্কা’-র ভামিকা বলে চালিয়ে দিয়েছিল একটি ইউটিউব চ্যানেল। তবে সেই কারসাজি অভিনেত্রীর অনুরাগীদের চোখ এড়িয়ে যেতে পারেনি।

প্রসঙ্গত, মঙ্গলবার করোনামুক্ত হয়ে নিভৃতবাস থেকে বেরিয়েছেন শুভশ্রী। ১৭ দিন পর সন্তানকে দেখার খুশি ইনস্টাগ্রামেও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Kareena Kapoor Khan Subhashree Ganguly Yuvaan Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy