Advertisement
E-Paper

Ananya Panday: আরিয়ানের ‘অ্যানি’ই কি অনন্যা? এনসিবি দফতরে চলছে জিজ্ঞাসাবাদ

এনসিবি-র এক আধিকারিক বলেন, ‘‘কাউকে তলব করা মানেই তিনি অপরাধী নন। জিজ্ঞাসাবাদ করার জন্যও ডাকা হয়। অনন্যাকেও সে জন্যই ডাকা হয়েছে।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৫:৩৩
আরিয়ানের ‘অ্যানি’ই কি অনন্যা পাণ্ডে?

আরিয়ানের ‘অ্যানি’ই কি অনন্যা পাণ্ডে?

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সঙ্গে বাবা চাঙ্কি পাণ্ডেও রয়েছেন। বৃহস্পতিবার মাদক-কাণ্ডে তাঁকে তলব করে এনসিবি। বাড়ি থেকে বেরোনোর সময়ে অভিনেত্রীর গাড়ি ঘিরে সাংবাদিকদের ভিড় দেখা যায়। শোনা যাচ্ছে, এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েই অনন্যাকে জিজ্ঞাসাবাদ করবেন। সংবাদমাধ্যম সূত্রে দাবি, আরিয়ানের সঙ্গে যে অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়া গিয়েছে, তিনিই অনন্যা। সূত্রের দাবি, আরিয়ানের ফোনে ‘অ্যানি’ বলে এক অভিনেত্রীর কথাবার্তা পাওয়া গিয়েছে। যিনি আগেও মাদক নিয়েছেন বলে সন্দেহ তদন্তকারী সংস্থার। তিনিই অনন্যা কি না, তা নিয়ে কিছু বলেনি এনসিবি।

বৃহস্পতিবার দুপুরে আচমকা অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে এনসিবি-র তল্লাশি। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ এবং ফোনও।

এনসিবি-র এক আধিকারিক সাংবাদিকদের বলেন, ‘‘কাউকে তলব করা মানেই তিনি অপরাধী নন। জিজ্ঞাসাবাদ করার জন্যও ডাকা হয়। অনন্যাকেও সে জন্যই ডাকা হয়েছে।’’

বুধবার এনসিবি সেই সব হোয়াটসঅ্যাপ বার্তার ‘প্রমাণ’ আদালতে জমা দিয়েছে। তার পরেই আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

Ananya Panday Aryan Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy