Advertisement
E-Paper

‘মি. ইন্ডিয়া’ কলকাতায়! এক মঞ্চে মিঠুন-দেব-মনামী-অনিল

অনিলের কথায়, ‘‘আমার দেখা সেরা মানুষ মিঠুন। যেমন তাঁর নাচ তেমনি তাঁর অভিনয়।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১২:৪৯
মিঠুন, দেব, মনামী এবং অনিল

মিঠুন, দেব, মনামী এবং অনিল

ফের ধামাকা স্টার জলসার রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এ। বিশেষ বিচারকের আসনে এ বার ‘মি. ইন্ডিয়া’ ওরফে অনিল কপূর। সেই সাজে মঞ্চে পা রাখতেই তাঁকে দেখে নেচে উঠেছেন স্বয়ং দেব। সেই ছবি তিনি শেয়ারও করেছেন নেটমাধ্যমে। প্রচার ভিডিয়ো বলছে, একা দেব নাচেননি। অনিল নাচিয়ে ছেড়েছেন সেটের সবাইকে।
আর কী করেছেন অনিল? অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছেন। ৩ বিচারকের অন্যতম মনামী ঘোষকেও অনিলের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। নাচের পাশাপাশি অনিল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে।

অনিলের কথায়, ‘‘আমার দেখা সেরা মানুষ মিঠুন। যেমন তাঁর নাচ তেমনি তাঁর অভিনয়।’’ মহাগুরু কেমন ভাবে আপ্যায়ন জানালেন তাঁকে? মঞ্চে অনিল অভিনীত ছবির গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকেও।
২২ এবং ২৩ মে রাত সাড়ে ৯টায় দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠান। এই ২ দিনের নাচের অনুষ্ঠান সাজানো হয়েছে অনিল কপূর অভিনীত গানের দৃশ্য দিয়ে। প্রতিযোগীরা প্রত্যেকে তাঁদের ১০০ শতাংশ দিয়ে মনোরঞ্জন করেছেন বলিউড অতিথির।

dev reality show judge Anil Kapoor Dance Reality Show Mithun Chakraborty Manami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy