Advertisement
E-Paper

আগামী দু’বছর পরিচালকের আসনে বসবেন না অনির্বাণ

নিজের পরিচালনায় নতুন ছবি মুক্তির এমনই ইচ্ছাপ্রকাশ করলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু কেন? কারণ জানালেন আনন্দবাজার অনলাইনকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৮:১২
ছবি মুক্তির আগে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন পর্দার ‘খোকা’?

ছবি মুক্তির আগে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন পর্দার ‘খোকা’?

অনুরাগীদের কাছে নিঃসন্দেহে দুঃসংবাদ। আপাতত বছর দুয়েকের জন্য পরিচালনা থেকে বিরতি চাইছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর পরিচালনায় দর্শক পেয়েছেন ‘মন্দার’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বল্লভপুরের রূপকথা’। ছবি মুক্তির আগে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন পর্দার ‘খোকা’? স্বাভাবিক ভাবেই বিগত কয়েক বছরে অনির্বাণের কাজের চাপ বেড়েছে। আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সে জন্যই কি তিনি পরিচালনা থেকে সাময়িক বিরতি চাইছেন? অনির্বাণের সাফ জবাব, ‘‘মোটেই না। চাপ নিতে আমার কোনও সমস্যা নেই। পর পর দুটো কাজ করলাম। আমি তো এক জন অভিনেতা। আগামী দু’বছর একটু মন দিয়ে অভিনয় করতে চাই।’’

তবে পরিচালনা থেকে বিরতি নিতে চাইলেও এখন থেকেই পরবর্তী কাজের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। সে কথাও স্পষ্ট করলেন অনির্বাণ। পরিকল্পনা চলছে এর মাঝেই। বললেন, ‘‘পরের বার আর নাটক নয়, পরিচালনা করলে সাহিত্যনির্ভর কাজ করার ইচ্ছা রয়েছে। সেটা সমকালীন কোনও সাহিত্য অবলম্বনেও হতে পারে।’’ তা হলে সাহিত্যনির্ভর ওয়েব সিরিজ না কি সিনেমা? মুচকি হেসে অভিনেতার সহজ উত্তর, ‘‘এখনও কিছুই ভেবে উঠতে পারিনি। দেখা যাক কী হয়।’’

Anirban Bhattacharya Actor Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy