Advertisement
E-Paper

অঙ্কুশের ছোঁয়ায় কী হয়েছে শুভশ্রীর! জানালেন অভিনেত্রী নিজেই

শুভশ্রীও যে দুষ্টুমিতে তাঁর থেকে পিছিয়ে নেই, সে কথা মেনে নিয়ে তাঁকে ‘দুষ্টু’-র তকমা দিয়ে দিলেন অঙ্কুশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৫:২০
অঙ্কুশ-শুভশ্রী।

অঙ্কুশ-শুভশ্রী।

করোনা আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের বাড়িতেই নিভৃতবাসে অভিনেত্রী। বন্দিদশায় হাতে অফুরান সময়। ইনস্টাগ্রামে তাই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কিছুটা একঘেয়েমি কাটানোর চেষ্টায় ছিলেন তিনি।

নানা জনের নানা প্রশ্ন। সব ইনস্টাগ্রাম স্টোরিতে উত্তরও দিয়েছেন অভিনেত্রী। অনুরাগীরা তো বটেই, প্রশ্ন রাখতে বাদ পড়েননি শুভশ্রীর সহকর্মী থুড়ি বন্ধুরাও। এই যেমন অঙ্কুশ হাজরা লিখলেন, ‘গ্ল্যামার বাড়ল কী করে তোর?’ । এমন প্রশ্ন পেয়ে শুভশ্রীও মজা করে বললেন, ‘তোর ছোঁয়া পেয়ে অঙ্কুশ’।

হাসিঠাট্টার ক্ষেত্রে টলিউডে অঙ্কুশের জুড়ি মেলা ভার। আর এমন চটুল কথা শুনে কি আর চুপ করে থাকতে পারেন অভিনেতা! শুভশ্রীর সেই স্টোরি তুলে আনলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রত্যুত্তরে লিখলেন, ‘যাহ নটি’। অর্থাৎ শুভশ্রীও যে দুষ্টুমিতে তাঁর থেকে পিছিয়ে নেই, সে কথা মেনে নিয়ে তাঁকে ‘দুষ্টু’-র তকমা দিয়ে দিলেন অঙ্কুশ।

অঙ্কুশ এবং শুভশ্রী ইনস্টাগ্রাম স্টোরি।

অঙ্কুশ এবং শুভশ্রী ইনস্টাগ্রাম স্টোরি।

২০১৪ সালে এসকে মুভিজের প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অঙ্কুশ এবং শুভশ্রী। সেই সময় থেকেই গাঢ় হয় দু’জনের বন্ধুত্ব। এর পর কেটেছে বেশ কিছু বছর। তবে বদলায়নি বন্ধুত্বের রসায়ন। ইনস্টাগ্রামে দু’জনের খুনসুটি আরও একবার প্রমাণ করল সে কথা।

তবে হাসি ঠাট্টার মাঝেও স্বামী রাজ চক্রবর্তী এবং পুত্র ইউভানের অভাব বোধ করছেন অভিনেত্রী। নেটমাধ্যমে স্পষ্ট সেই ছাপ। বৃহস্পতিবার রাজের কেন্দ্র ব্যারাকপুরে ভোট চলছে। স্বামীর প্রতি ভালবাসা জানিয়ে তাঁর একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। বিবরণীতে লিখেছেন, ‘তোমার জয় নিশ্চিত’।

Tollywood Ankush Hazra Subhashree Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy