Advertisement
E-Paper

পরিস্থিতি ঠিক থাকলে এই বছরের শেষের দিকে বিয়েটা করতাম: অঙ্কুশ

অঙ্কুশ জানান, ‘ম্যাজিক’-এর মতোই নতুন ধরনের বিষয় নিয়ে কাজ করছেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৫:০৯
ঐন্দ্রিলা-অঙ্কুশ।

ঐন্দ্রিলা-অঙ্কুশ।

অতিমারিতে গৃহবন্দি টলিউড। শ্যুটিংয়ের ব্যস্ততা ছেড়ে চার দেওয়ালের ঘেরাটোপে অঙ্কুশ হাজরাও। কিন্তু অতিমারি কি কাজের মানুষকে কাজ থেকে আলাদা রাখতে পারে? ইতিমধ্যেই নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন অভিনেতা। ‘ম্যাজিক’-এর সাফল্যের পর আবার জুটি বাঁধলেন পরিচালক রাজা চন্দের সঙ্গে। গত রবিবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজেই সে খবর জানালেন অভিনেতা।

আনন্দবাজার ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অঙ্কুশ জানান, ‘ম্যাজিক’-এর মতোই নতুন ধরনের বিষয় নিয়ে কাজ করছেন তাঁরা। অভিনেতার কথায় , “সবে চিত্রনাট্য লেখার কাজ চলছে। এর বেশি এখনও কিছু এগোয়নি। আমি ছাড়াও একজন সেকেন্ড লিড থাকবে। ভাবনা চিন্তা চলছে সেই ব্যাপারেও।” অঙ্কুশ মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে মানুষের ছবি দেখার স্বাদ বদলেছে। তাই ছবির বিষয়কে গুরুত্ব দিয়ে দেখছেন অভিনেতা। পরিস্থিতি কিছুটা সামলে উঠলেই আবার কাজ করতে শুরু করবেন বলে আশাবাদী তিনি।

এ তো গেল কাজের কথা। অতিমারির আঁচ পড়েছে অভিনেতার ব্যক্তিগত জীবনেও। ইচ্ছা ছিল, দীর্ঘ দিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিয়ে সারবেন এই বছরেই। তবে করোনার জেরে আপাতত বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না তাঁরা। বিয়ের প্রসঙ্গ আসতেই কিছু অঙ্কুশ বললেন, “অনেকেই বলছেন, এই সুযোগে বিয়েটা করে নিতে। তা হলে কাউকে নেমন্তন্ন করতে হবে না। পরিস্থিতি ঠিক থাকলে বছরের শেষের দিকে হয়ত বিয়েটা সেরে ফেলতাম।”

তবে এই মুহূর্তে ব্যক্তিগত আনন্দ-উচ্ছ্বাসের কথা ভাবতে পারছেন না অভিনেতা। চারদিকের দুর্দশায় ভারাক্রান্ত তাঁর মন। বাকি সকলের মতোই তাঁর দিন কাটছে পৃথিবীর সেরে ওঠার অপেক্ষায়।

Tollywood Oindrila Sen Ankush Hazra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy