Advertisement
E-Paper

Anupam Roy: আপাতত এই চোটটা সারুক, আবার বিয়ে করব কি না তার পর ভাবব, বলছেন অনুপম

ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাক। সে কারণেই আর স্বামী-স্ত্রী হিসেবে নয়, বন্ধু হিসেবেই থাকবেন পিয়া এবং অনুপম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১২:২৪
অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী।

অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী।

৬ ডিসেম্বর ২০১৫। বিয়ে। তার পর ছ’বছরের পথচলা।

১১ নভেম্বর ২০২১। বিবাহ-বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা।

তিন দিন পেরিয়ে গেল। কেমন আছেন ‌অনুপম রায়? শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভে এসে গানে গানে কি সে কথাই বোঝালেন?

না, সদ্য প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সম্পর্কে কোনও মন্তব্য করেননি। কিন্তু বিয়ে, বন্ধন নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়েও যাননি অনুপম। জানিয়ে দিয়েছেন নিজের মনোভাবের কথা। যে মন এখন ধূসর। অস্পষ্ট। সদ্যই তো বিবাহ-বিচ্ছেদের মধ্যে দিয়ে চলা শুরু করেছেন তিনি।

প্রশ্ন এসেছিল- বিয়েতে আর কি বিশ্বাস রয়েছে অনুপমের? কয়েক মুহূর্তের জন্য গায়ক চুপ। তার পর বললেন, ‘‘আমার মনে হয়, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সময়টা যথাযথ নয়।’’

এমন জবাবের কারণও ব্যাখ্যা করেছেন গায়ক-সুরকার-গীতিকার। খেলাপ্রেমী অনুপম তুলে এনেছেন মাঠের অভিজ্ঞতাকে। তাঁর কথায়, ‘‘যখন এক জন খেলোয়াড়ের পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যায়,সেই চোট সারতে বেশ কিছুটা সময় লাগে। তাঁকে তখন বসে যেতে হয়। পরবর্তী ম্যাচটা কবে খেলবেন, তা তখন ভাবেন না তিনি। মন থাকে চোটের দিকে। সেই আঘাত সারানোর জন্য সময় নেন।’’ ঠিক সে ভাবেই অনুপমও বিবাহ-বিচ্ছেদের পর নিজের মনের আঘাতের প্রতি যত্নবান। তাঁকে আগে সেরে উঠতে হবে। তার পর মাথায় আসবে পরের ম্যাচের কথা।

অনুপম বলেন, ‘‘এই আঘাত সারিয়ে তুলে হয়তো আগামী বছর বা তারও বেশি সময় পরে এই প্রশ্নের যথাযথ উত্তর আমি দিতে পারব।’’ কিন্তু প্রেম, ভালবাসার উপর বিশ্বাস হারাননি তিনি।

আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানার মুখোমুখি অনুপম রায়।

শিল্পীর কথায়, ‘‘এই বিবাহ-বিচ্ছেদটা আমার জীবনে অন্যতম ক্ষতি। আজকে আমি একটা কঠিন সময়ে দাঁড়িয়ে রয়েছি। তা বলে পুরনো ভাল স্মৃতিগুলো মিথ্যে হয়ে যায়নি। সেই মানুষটির সঙ্গে একটা দীর্ঘ সম্পর্কে থাকাকালীন কত চিন্তা ভাবনার আদান প্রদান হয়েছে। আমার জীবনের অনেকটাই তো তাঁকে দিয়ে তৈরি। এই মুহূর্তে আমার জীবনে ভালবাসা নেই বলে ভালবাসার উপর বিশ্বাস হারাইনি আমি।’’

ভাঙনের আঘাত এখনও দগদগে। ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার বিস্তর ফারাক। সে কারণেই আর স্বামী-স্ত্রী নয়, বন্ধু হিসেবেই থাকবেন পিয়া এবং অনুপম। গত বৃহস্পতিবার সে কথাই টুইট করে জানিয়েছিলেন তারকা দম্পতি।

Anupam Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy