Advertisement
E-Paper

এই অভিনেত্রীর সঙ্গে কি প্রেম করছেন বুমরা?

দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ তাঁর প্রেমিকা কি না, তা জানতেই কৌতূহলী হয়েছেন নেটিজেনরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ২০:১১
অনুপমা পরমেশ্বরণ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

অনুপমা পরমেশ্বরণ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার তিনি। তাঁর বলে ঘাবড়ে যান তাবড় তাবড় ব্যাটসম্যানরাও। কিন্তু ২২ গজের বিশ্বযুদ্ধ চলার সময়ই তিনি চলে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি ইয়র্কার বিশেষজ্ঞ যশপ্রীত বুমরা। তবে তাঁকে নিয়ে নেটদুনিয়ায় সাম্প্রতিক আলোচনা বিস্ময়কর কোনও বলের জন্য নয়। দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ তাঁর প্রেমিকা কি না, তা জানতেই কৌতূহলী হয়েছেন নেটিজেনরা।

ক্রিকেটে তারকা ও অভিনেত্রীদের মেলবন্ধন নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের সম্পর্ক উদাহরণ হয়ে আছে। বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা সে তালিকায় সাম্প্রতিক সংযোজন। তাহলে কী সেই পথেই হাঁটতে চলেছেন বুমরাও? এই গুঞ্জন তীব্র হয়েছে,দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ টুইটারে বুমরাকে ফলো করা শুরু করার পর থেকে।

কিন্তু টুইটারে কাউকে ফলো করা মানেই কি প্রেম? সম্পর্ক? এই প্রশ্নের জবাব এক সংবাদমাধ্যমকে দিয়েছেন অনুপমা। সেখানে তিনি জানিয়েছেন, বুমরা তাঁর বন্ধু ঠিকই। কিন্তু তাঁর সঙ্গে কোনও রকম সম্পর্ক নেই।২০১৫-র মালয়ালাম ছবি ‘প্রেমাম’-এ মেরি জর্জ-এর ভূমিকায় অনুপমার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।

আর অনুপমার আগে তেলুগু অভিনেত্রী রাশি খান্নার সঙ্গেও বুমরার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। কিন্তু সেই গুঞ্জন নাকচ করেছিলেন ওই তেলুগু অভিনেত্রী।

আরও পড়ুন: নগ্ন দৃশ্যের শুটিংয়ের আগে কী চলছিল অমলার মনে?

আরও পড়ুন: ইতালিতে পুলের ধারে সুইমওয়্যারে প্রিয়ঙ্কার ছবি ভাইরাল

Jasprit Bumrah Viral Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy