Advertisement
E-Paper

জনতা পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে! অনুরাগের বিরুদ্ধে প্রমাণ নিয়ে আদালতে যাব, বিস্ফোরক কালাম

“ও বারে বারে মা-বাবার নামে মিথ্যা অভিযোগ এনে প্রচার কাড়তে চাইছে। মা-বাবা ভুগছে তার জন্য”, পাল্টা অভিযোগ অনুরাগের ভাইয়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৪:৩৫
অনুরাগ ডোভালের বিরুদ্ধে মুখ খুললেন ভাই কালাম ইঙ্ক।

অনুরাগ ডোভালের বিরুদ্ধে মুখ খুললেন ভাই কালাম ইঙ্ক। ছবি: ফেসবুক।

‘বিগ্‌ বস’-খ্যাত প্রতিযোগী অনুরাগ ডোভালের আত্মহত্যার চেষ্টা ও গুরুতর দুর্ঘটনার দিন দুই পরে মুখ খুললেন তাঁর ভাই অতুল ডোভাল। সমাজমাধ্যমে অতুল ‘কালাম ইঙ্ক’ নামে পরিচিত। তাঁর অভিযোগ, অনুরাগের ভিডিয়ো দেখে জনতা ক্ষিপ্ত। ডোভাল পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে তারা! অনুরাগের বিরুদ্ধে যথার্থ তদন্তেরও অনুরোধ জানিয়েছেন।

অনুরাগের অভিযোগ, ভিন্‌জাতে বিয়ে করায় তাঁকে মা-বাবা ও ভাইয়ের কটাক্ষের শিকার হতে হচ্ছে দীর্ঘ দিন ধরে। নিজের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি। তবে কালাম বরাবর অনুরাগের বিরুদ্ধেই কথা বলেছেন। শুরু থেকে তিনি বলে এসেছেন, তাঁর দাদা মিথ্যা অভিযোগ এনে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। বার বার তিনি অনুরাগকে প্রমাণ দেখাতে বলছেন। ডোভাল পরিবার কখনও অনুরাগের সঙ্গে খারাপ ব্যবহার করেনি বলেই দাবি তাঁর। ঋতিকা চৌহানকে বিয়ের কারণেও কোনও অন্যায় আচরণ করা হয়নি বলে দাবি কালামের।

কালামের দাবি, এ সব মিথ্যা অভিযোগ সত্যি হয়ে উঠেছে অনুরাগের ভুয়ো আত্মহত্যার চেষ্টায়। পাশাপাশি, অনুরাগ প্রাণে বেঁচে যাওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। কালামের যুক্তি, “যা সত্যি, সেটা একটা সময় প্রকাশ্যে আসবেই। কিন্তু অনুরাগ মারা গেলে জনতা আমাদের মেরে ফেলত।” তিনি এ-ও জানান, সমাজমাধ্যমে অনুরাগ বারবার নিজেকে হতাশাগ্রস্ত, অবসাদে ভুগছেন বলে দাবি করেছেন। কালামের যুক্তি, “আমাদের মা-বাবা সমাজমাধ্যমে নেই। তার মানে কি তাঁরা অবসাদে ভুগছেন না?” অনুরাগের এই আচরণ আঘাত করেছে তাঁদেরও। তাঁরাও সমান কষ্টে আছেন। কালাম জানিয়েছেন, তাঁদের বাবার ইতিমধ্যেই স্ট্রোক হয়েছে। তাঁকে কয়েক বার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। পরিবারের সবাইকে সামলে অনুরাগের সাম্প্রতিক কাণ্ডের জবাব দিতে তাই তাঁর একটু দেরি হয়ে গিয়েছে।

তবে কালামও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। অনুরাগের অভিযোগ যে মিথ্যা, তার যথেষ্ট প্রমাণ তাঁর কাছে আছে বলে দাবি কালামের। এ বার সে সব নিয়ে তিনি আইনের সহায়তা নেবেন। কালামের মতে, দেশের আইন এবং বিচারব্যবস্থার উপর তাঁর যথেষ্ট ভরসা আছে। তিনি আদালতে গেলে ন্যায়বিচার পাবেন, এমনই বিশ্বাস তাঁর।

Kalam Ink Anurag Dobhal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy