Advertisement
E-Paper

Aparajita Adhya: ২৫ বছর পর এক ঢাল চুল কেটে ফেললেন অপরাজিতা, কেন?

দু’দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন বটে। কিন্তু সালোঁতে গিয়ে কখনও কায়দা করে চুল কাটানো হয়নি অপরাজিতা আঢ্যর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৮
অপরাজিতা আঢ্য।

অপরাজিতা আঢ্য।

ছোটবেলায় গরমের ছুটিতে ন্যাড়া হয়ে যাওয়ার কথা মনে আছে তাঁর। আবার একটু এবড়োখেবড়ো হলেই বাড়িতে কাঁচি চালিয়ে ছেঁটে দেওয়া হত চুল। দু’দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন বটে, কিন্তু সালোঁতে গিয়ে কখনও কায়দা করে চুল কাটানো হয়নি অপরাজিতা আঢ্যর।

তবে এ বার সেই কাজটিও সেরে ফেললেন তিনি। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে সে কথা জানিয়েছেন ‘প্রাক্তন’-এর মলি। সেখানে দেখা যাচ্ছে, তাঁর কাঁধ ছোঁয়া ঢেউ খেলানো চুল। হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে অপরাজিতা। লিখেছেন, '২৫ বছর পর চুল কাটলাম।'

কিন্তু আচমকা এত বছর পর চুল কাটতে হল কেন তাঁকে? অভিনেত্রীর কথায়, “কোভিডের জন্যই চুল কেটে ফেলতে হল। সেই সময় আমার প্রচুর চুল উঠেছিল। তার পর আবার নতুন চুল গজাচ্ছে। সেই চুলগুলো বাড়তে সময় লাগবে। এই দিকে আগের চুলগুলো লম্বা। দুটো সমান হতে তো সময় লাগবে।” সেই সমস্যার সমাধান করতেই চুলে সোজা কাঁচি চালিয়ে দিলেন অপরাজিতা।

এত বছরে প্রথম বার এক ঢাল চুল কেটে ছোট করে ফেললেন অপরাজিতা। কিন্তু তা নিয়ে তাঁর কোনও মনখারাপ নেই। তিনি বললেন, “প্রথমে কেমন একটু লাগছিল। কিন্তু যিনি আমার চুল কেটেছেন, খুব সাহস করে কাঁচি চালিয়েছেন। তবে আমার খারাপ লাগছে না। আমি জানি, আমার চুল আবার বড় হয়ে যাবে।”

Aparajita Adhya Actress Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy