Advertisement
E-Paper

Arbaaz Seth Marchant: এনসিবি-র দফতরের বাইরে বাবার ছবির তোলার আবদার! ধমকে গাড়িতে উঠে গেলেন আরিয়ানের বন্ধু

শুক্রবার জামিনের শর্ত অনুযায়ী মাদক নিয়ন্ত্রণ সংস্থার দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন আরবাজ। সঙ্গে ছিলেন বাবা আসলাম মার্চেন্ট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১১:৫৫
পাপারাৎজিদের এড়িয়ে গেলেন আরবাজ।

পাপারাৎজিদের এড়িয়ে গেলেন আরবাজ।

মাস খানেক কারাগারে ছিলেন। বারবার শিরোনামে উঠে এসেছেন। মাদক-কাণ্ডে নাম জড়ানোয় ধেয়ে এসেছে কটাক্ষ-সমালোচনা। আপাতত তাই নিজেকে আড়ালে রাখতে চাইছেন শাহরুখ-পুত্রের ঘনিষ্ঠবন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট। তাই পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসতেই ধরা পড়ল তাঁর অস্বস্তি।

শুক্রবার জামিনের শর্ত অনুযায়ী মাদক নিয়ন্ত্রণ সংস্থার দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন আরবাজ। সঙ্গে ছিলেন বাবা আসলাম মার্চেন্ট। বেরতেই অসংখ্য ক্যামেরা ঘিরে ধরে তাঁদের।তাতে যদিও আরবাজের বাবার বিশেষ অসুবিধা হয়নি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন তিনি। এড়িয়ে যেতে চান আরবাজ। কিন্তু সঙ্গ দেওয়ার জন্য ছেলেকেও ডেকে নিচ্ছিলেন আসলাম। চাইছিলেন একসঙ্গে ছবি তুলতে। কিন্তু বাবার এই আবদার একেবারেই মনে ধরেনি আরবাজের।ক্যামেরার সামনেই হাত দিয়ে মুখ ঢেকে নেন তিনি। খানিক ধমকের সুরে বলে ওঠেন, ‘থামো বাবা!’এর পরেই তড়িঘড়ি এগিয়ে যান গাড়ির দিকে।

আরবাজ এবং আরিয়ানের বন্ধুত্ব বহু দিনের। জেলে থাকাকালীন আরবাজ জানিয়েছিলেন, বন্ধুকে ফেলে তিনি যাবেন না। শাহরুখ-পুত্রের জামিনের কিছু দিনের মধ্যেই ছাড়া পান আরবাজও। নিয়ম করে প্রত্যেক শুক্রবার মাদক নিয়ন্ত্রক সংস্থার দফতরে হাজিরা দিতে আসেন তাঁরা।

Shah Rukh Khan Aryan Khan Arbaaz Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy