Advertisement
E-Paper

গায়ক অরিজিৎ সিংহের মা অসুস্থ হয়ে হাসপাতালে, প্রয়োজন রক্তের

নেটমাধ্যমে বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আনেন এক স্বেচ্ছাসেবী। রক্তের খোঁজ চেয়ে ফেসবুকে গায়কের মায়ের অসুস্থতার কথা লেখেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১১:০৭
মায়ের সঙ্গে অরিজিৎ।

মায়ের সঙ্গে অরিজিৎ।

অসুস্থ গায়ক অরিজিৎ সিংহের মা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। প্রয়োজন এ নেগেটিভ রক্তদাতার।

নেটমাধ্যমে বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আনেন সুদেষ্ণা গুহ নামে এক স্বেচ্ছাসেবী। রক্তের খোঁজ চেয়ে ফেসবুকে গায়কের মায়ের অসুস্থতার কথা লেখেন তিনি। তবে অরিজিতের মা করোনা আক্রান্ত হয়েছেন কিনা, সে কথা পোস্টে পরিষ্কার করে কিছু বলা নেই। সেখানে জানানো হয়েছে, এ নেগেটিভ রক্তের গ্রুপ বিরল বলেই সাহায্যের জন্য অরিজিতের পরিচয় গোপনে না রেখে প্রকাশ্যে আনা হয়েছে।

পোস্টটির মন্তব্য বিভাগে একাধিক জন এ নেগেটিভ রক্তের খোঁজ দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখনও পর্যন্ত রক্তদাতার সন্ধান পাওয়া গিয়েছে কিনা, তা যদিও জানা যায়নি। কোভিডকালে অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের শয্যার খোঁজ চেয়ে বা দিয়ে অনেকেই নেটমাধ্যমে পোস্ট করছেন। বেশ কিছু ক্ষেত্রে মিলছে সুফল। তারকা গায়কের মাকে সাহায্যের ক্ষেত্রেও তাই বেছে নেওয়া হল একই পন্থা।

Bollywood Singer Arijit Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy