Advertisement
E-Paper

‘বিগ বস’-এ অনীহা ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র বিচারক অশনীর গ্রোভারের, বিস্ফোরক মন্তব্য উদ্যোগপতির

ভারত পে-র অন্যতম সহ-প্রতিষ্ঠাতা খ্যতনামী উদ্যোগপতি অশনীর গ্রোভারকে প্রস্তাব দেওয়া হয় ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার জন্য। অশনীর ফিরিয়ে দেন প্রস্তাব। কারণ শুনে হতবাক অনেকেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১৪:৪২
‘বিগ বস’-এর ঘরের প্রস্তাব ফেরানোর নেপথ্য কারণ জানালেন অশনীর।

‘বিগ বস’-এর ঘরের প্রস্তাব ফেরানোর নেপথ্য কারণ জানালেন অশনীর। —ফাইল চিত্র।

ভারতের অন্যতম খ্যতনামী উদ্যোগপতি অশনীর গ্রোভার। ভারত পে-এর সহ প্রতিষ্ঠাতা। ডাক পেয়েছিলেন ‘বিগ বস সিজন ১৬’-তে। তবে রাজি হননি অশনীর। যদিও টেলিভিশন হোক কিংবা রাজনীতি অথবা খেলার জগৎ, প্রায় সব ক্ষেত্রের নামজাদা ব্যক্তিত্বকেই দেখা গিয়েছে এই ঘরে। কিন্তু ‘বিগ বস’-এর ঘরে যেতে নারাজ অশনীর। দিলেন ব্যাখ্যা। তবে একটা বিষয় স্পষ্ট জানান, সলমান খানের সমান পারিশ্রমিক পেলে তবেই নাকি যেতে পারেন ওই ঘরে।

‘বিগ বস’-এর ঘর থেকে একাধিক খ্যাতনামী পেয়েছে বলিউড। যাঁদের মধ্যে অন্যতম হলেন শেহনাজ গিল। কিন্তু অশনীরের অবশ্য এই ঘর নিয়ে ভিন্ন মত। বিজনেস টাইকুন অশনীরের কথায়, স্বক্ষেত্রে অসফল লোকেরাই এই ঘরে যান। তিনি বলেন, ‘‘আমি এই শো-এ কখনই যাব না। যদিও এক সময় দেখতাম এই শো। ওরা আমাকে শো-এর প্রস্তাব দিলে ক্ষমা চেয়ে নিয়েছি। পারব না, বলে দিয়েছি।’’

বাণিজ্য জগৎ-কেন্দ্রিক রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র প্রথম সিজনে অশনীরকে দেখা গেলেও দ্বিতীয় সিজনে তিনি থাকছেন না বলেই খবর।

ashneer grover Bigg Boss 16 Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy