Advertisement
E-Paper

সংলাপ বিতর্কই শেষ নয়, এ বার বিদেশি ছবি থেকে দৃশ্য টুকে দেওয়ার অভিযোগ ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘আদিপুরুষ’-এর। কখনও সংলাপ, কখনও তথ্য সংক্রান্ত বিতর্ক। এ বার হলিউডে এক ছবি থেকে হুবহু টুকে দেওয়ার অভিযোগ ওম রাউতের ছবির বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ২১:৫৩
Prabhas and Kriti Sanon in Adipurush.

‘আদিপুরুষ’ ছবিতে প্রভাস ও কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত।

‘আদিপুরুষ’-এর আদিকাণ্ড শুরু বিতর্কের হাত ধরে। ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ছেঁকে ধরেছিল বিতর্ক। সেই বিতর্কের সূত্রপাত হয়েছিল ছবিতে ‘রাবণ’ চরিত্রের সাজপোশাক নিয়ে। তার পর একাধিক আইনি জটিলতার জালেও পড়তে হয়েছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ছবিকে। সব বাধা-বিতর্ক পেরিয়ে অবশেষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। তার পরেও পিছু ছাড়েনি সমালোচনা ও বিতর্ক। ছবিতে সীতার জন্মস্থান সংক্রান্ত বিভ্রান্তি থেকে শুরু করে হনুমানের সংলাপ নিয়ে ক্ষুব্ধ দর্শক। এ বার বিদেশি এক ছবি থেকে হুবহু দৃশ্য টুকে দেওয়ার অভিযোগ ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে।

‘দি অ্যাভেঞ্জার্স’। এই ছবির নাম শোনেননি, এমন দর্শক খুব কমই আছেন। আদপে হলিউডের ছবি হলেও বিশ্ব জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিল ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’-এর এই ছবি। ছবির প্রতিটি দৃশ্য এখনও গাঁথা সিনেপ্রেমীদের মনে। ‘আদিপুরুষ’-এ যুদ্ধের দৃশ্যের প্রতিটি ফ্রেম হুবহু টুকে দেওয়া হয়েছে ‘দি অ্যাভেঞ্জার্স’-এর ‘দ্য ব্যাটল অফ নিউ ইয়র্ক’ থেকে, দাবি নেটাগরিকদের একটা বড় অংশের। দুই ছবির সমান্তরাল দৃশ্য সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন অনেকে। সেখান থেকেই স্পষ্ট, সত্যিই ‘দি অ্যাভেঞ্জার্স’ থেকে শুধু অনুপ্রেরণা নেননি পরিচালক ওম রাউত— ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্য টুকেই কাজ সেরে দিয়েছেন পরিচালক।

মুক্তির পরে বিপুল সমালোচনার মুখে পড়েছে ছবির ভিএফএক্স। রাবণের দশটি মাথা থেকে শুরু করে তার পুষ্পক রথ নিয়ে আগেই বিতর্ক হয়েছে। ভারতীয় মহাকাব্যকে বিদেশি মার্ভেল ছবির ধাঁচে ফেলে দিয়েছেন পরিচালক, এই অভিযোগও উঠেছে ওম রাউতের বিরুদ্ধে। এ বার সরাসরি মার্ভেলের ছবি থেকেই টুকে দেওয়ার অভিযোগ উঠল ‘আদিপুরুষ’-এর টিমের বিরুদ্ধে। কী জবাব দেবেন নির্মাতারা? এ বার সেটাই দেখার।

Adipurush Prabhas Kriti Sanon Avengers Marvel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy