Advertisement
E-Paper

গলগল করে বেরোচ্ছে রক্ত, পায়ে লোহার রড ঢুকে গুরুতর জখম ‘কারাগার’-এর নায়িকা

গুরুতর জখম বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিণ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। শুক্রবার সন্ধেবেলা ঘটেছে এই ঘটনা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৩:৪৯
গুরুতর দুর্ঘটনার মুখে অভিনেত্রী তাসনিয়া ফারিণ, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে।

গুরুতর দুর্ঘটনার মুখে অভিনেত্রী তাসনিয়া ফারিণ, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। ফাইল চিত্র।

গুরুতর দুর্ঘটনার মুখোমুখি ওপার বাংলার জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণ। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-সহ তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় কাজ। শুক্রবার বাবার সঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে ঘটিয়ে ফেললেন দুর্ঘটনা। একটি শপিং মলে বাবার সঙ্গে নিজের দরকারি জিনিস কেনার জন্য গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার ঘটনা। চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে ঘটনাটি ঘটে। দুই পা জখম হয়েছে নায়িকার। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। নায়িকার দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে হাজির হয়েছিলেন ছোট পর্দার বেশ কয়েক জন পরিচালক। তাঁদেরই মধ্যে পরিচালক মহম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বলেন, “দুই পায়েই আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে।”

হাসপাতালে যাওয়ার পথে পুরো ঘটনাটি বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, “আমি মার্কেটের চলন্ত সিঁড়িতে নীচ থেকে উপরে উঠছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। চলন্ত অবস্থায়ই সিঁড়ির একটি রড বার হয়ে আমার পায়ে আঘাত করে। পরনের জিন্‌সও ছিঁড়ে রডটি পায়ের মাংসে ঢুকে গিয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার মনে হয়েছে, কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা।”

নায়িকার দাবি, প্রাথমিক চিকিৎসার কোনও ব্যবস্থাও ছিল না ওই শপিং মলে। তিনি বলেন, “এত বড় শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া জরুরি।”

তাসনিয়া এই মুহূর্তে পদ্মাপারের অন্যতম চর্চিত অভিনেত্রী। তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় সিজ়ন মুক্তির অপেক্ষায়। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি।

Karagar Karagar 2 Bangladeshi Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy