Advertisement
E-Paper

রাত ফুরালেও ফুরায় না স্বামীর কোন কাজ, ফাঁস করলেন পরীমণি

ছেলের বয়স সাত মাস। দাম্পত্য জীবনে কখনও ভাব, কখনও আড়ি। স্বামী শরিফুলকে নিয়ে অনুযোগের সুর পরীমণির কণ্ঠে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৭:০০
Bangladeshi Actress Pori Moni Shares Her husband bed time habit

এ বার স্বামীর প্রতি অভিযোগের সুর অভিনেত্রীর কণ্ঠে। ফাইল চিত্র।

বছরের শুরুতেই স্বামীর শরিফুলের সঙ্গে সম্পর্কের অবনতির কথা জানান পরীমণি। বছর শুরুর দিনগুলিতে ঝড়ঝাপটা কম যায়নি তাঁর। একটা সময় বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে দেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে রাজের সঙ্গেই ফের সংসার করছেন অভিনেত্রী।

এর মাঝেই সাত মাস পূর্ণ করল পরীমণি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্য। এ বার স্বামীর প্রতি অভিযোগের সুর অভিনেত্রীর কণ্ঠে। রাত ফুরিয়ে যায়, তবে স্বামীর যে কাজ শেষ হয় না! তাই নিয়ে অনুযোগ পরীমণির।

অভিনেত্রী জানান, তাঁর স্বামী বইয়ের পোকা। রাতভর বই পড়েন। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় খানিক অনুযোগের সুরে লেখেন, ‘‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবুও তার পড়া শেষ হয় না।’’

দিন কয়েক আগেই ছেলে রাজ্যের সঙ্গে ছবি দিয়ে পরীমণি লেখেন,“ভালবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।” ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের অন্নপ্রাশনের আয়োজন করেন পরীমণি। পুরনো মান-অভিমান ভুলে আপাতত স্বামী-পুত্রকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।

Pori Moni Shariful Raj Bangladeshi Actor Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy