Advertisement
E-Paper

দু’মাস হল শেষ হয়েছে ‘এসআইটি বেঙ্গল’, আবার ছোটপর্দায় ফিরছেন রুকমা? জবাব দিলেন নায়িকা

সম্প্রতি, ছড়িয়ে পড়েছে অভিনেত্রী রুকমা রায়ের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক মন্দিরে পুজো দিতে যাচ্ছেন নায়িকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:২৭
ধারাবাহিকে ফিরছেন রুকমা রায়?

ধারাবাহিকে ফিরছেন রুকমা রায়? ছবি: সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এখন সবই সম্ভব। এ কথা অনেকের মুখেই শুনতে পাওয়া যায়। কখনও আবার ভুয়ো ধারাবাহিকের কথাও শোনা যায়। সম্প্রতি, ছড়িয়ে পড়েছে অভিনেত্রী রুকমা রায়ের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক মন্দিরে পুজো দিতে যাচ্ছেন নায়িকা। মা-বাবাও রয়েছেন সঙ্গে। অভিনেত্রীর নতুন ধারাবাহিক হিসাবে প্রচারও হচ্ছে।

সত্যিই কি নতুন ধারাবাহিকে ফিরছেন নায়িকা? রুকমা জানালেন, সবটাই ভুয়ো। তিনি বললেন, “এমনটা কেন সত্যি হয় না? শেষে প্রোমোও তৈরি হয়ে গেল? কী অবস্থা! না, মোটেই এ সব হচ্ছে না। দু’মাস হল শেষ হয়েছে আমার ধারাবাহিক ‘এসআইটি বেঙ্গল’। কিছু দিন আগে ঘুরেও তো এলাম।”

এখন নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ভাল চরিত্রের সুযোগ না এলে অভিনয় করতে রাজি নন তিনি। এরই মধ্যে নিজের একটি ব্যবসা খুলেছেন রুকমা। চুটিয়ে শাড়ির ব্যবসা করছেন। তিনি বললেন, “হ্যাঁ, ওটা তো চলছেই। সামনে আমার একটি প্রদর্শনীও রয়েছে। সেই ব্যস্ততা আছে। এ ছাড়া আমার বেশ কিছু ছবির কথা হয়েছে। ধারাবাহিকের অফারও এসেছিল।” অভিনেত্রী বড়পর্দা, ওয়েব সিরিজ়ের পাশাপাশি ছোটপর্দায় কাজ করতেও আগ্রহী। সঠিক চরিত্র পেলে তবেই করবেন রুকমা।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy