Advertisement
E-Paper

শৌচালয়ে যেতে গেলেও কড়া পাহারা, নেই সামান্য জলের ব্যবস্থা! টেলি অভিনেত্রীর বিয়েতে চরম হয়রানি?

তিনি বেশ পরিচিত মুখ। টেলিপাড়ায় ফিসফাস, এই পরিচিতির কারণেই নাকি এই অভিনেত্রী ধরাকে সরা মনে করছেন! অন্দরের ফিসফাস এমনই। যদিও প্রকাশ্যে কেউই তেমন মন্তব্য সরাসরি করেন না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:৫১
Bengali serial actress and her team misbehaves with bunch of journalist on her wedding day

—প্রতীকী ছবি।

ছোটপর্দায় বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয় করছেন। সঙ্গে সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয়। ফলে তিনি বেশ পরিচিত মুখ। টেলিপাড়ায় ফিসফাস, এই পরিচিতির কারণেই নাকি এই অভিনেত্রী ধরাকে সরা মনে করছেন! যদিও প্রকাশ্যে কেউই তেমন মন্তব্য সরাসরি করেন না।

কিছু দিন হল সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। তাঁর সমাজমাধ্যমে সক্রিয়তার কারণে বিয়ের চার দিন আগে থেকেই বিয়ের মণ্ডপ কী ভাবে সাজানো হচ্ছে বা তিনি বিয়েতে কী পরবেন, সবই সকলে জেনে গিয়েছিলেন! অন্য দিকে, ভিডিয়ো করায় কম যান না তাঁর স্বামীও। ফলে বিয়েবাড়ির প্রায় প্রতি মুহূর্তই তাঁদের সমাজমাধ্যমের অনুসরণকারীরা পেয়েছেন। কিন্তু, এই দম্পতিই নাকি নিজেদের বিয়ের সমস্ত কিছু গোপন রাখতে মরিয়া ছিলেন। সেই কারণেই বিয়ের অনুষ্ঠানে সাংবাদিকেরা ছবি তুলতে যেতেই বাধল ঝামেলা! ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, জল চেয়েও নাকি পাননি একাধিক সাংবাদিক। শুধু কি তাই? খবর, শৌচালয়ে গেলেও নিরাপত্তারক্ষীর কড়া নজর ছিল সেখানে।

স্টুডিয়োপাড়ার একাংশের কটাক্ষ, পার্শ্বচরিত্রে অভিনয় করলেও অভিনেত্রী নিজেকে তারকার থেকে কম ভাবেন না। অনেকেই নাকি তাঁর ব্যবহারে বেশ বিরক্ত! কিন্তু, কেউই তাঁকে মুখের উপরে কিছু বলেন না। যদিও অভিনেত্রীর বিয়ের দিনের ঘটনার পরে ক্ষুব্ধ অনেকেই। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, তাঁর বিয়ে নিয়ে আদৌ দর্শকের এত আগ্রহ আছে কি না তা ভেবে দেখা দরকার।

Tollywood Gossip Bengali TV Actress Vlogger Serial Actress Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy