Advertisement
E-Paper

প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে অভিযোগের জেরেই কি কোপ ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে?

টলিপাড়ার একাধিক ধারাবাহিক নিয়ে একের পর এক জটিলতা তৈরি হয়েছে। এ বার নাকি বন্ধ হতে চলেছে প্রযোজক সুশান্ত দাসের ‘রাঙামতি তীরন্দাজ’।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:৪৩
বন্ধ হতে চলেছে ‘রাঙামতি তীরন্দাজ’।

বন্ধ হতে চলেছে ‘রাঙামতি তীরন্দাজ’। ছবি: সংগৃহীত।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু টলিপাড়ায় শিল্পীদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। গত দিন পনেরো ধরে যেন একটা পর একটা জটিলতা স্টুডিয়োপাড়ায়। ইতিমধ্যে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার দু’টি ধারাবাহিক ‘ভোলে বাবা পার করে গা’, ও ‘চিরসখা’ বন্ধ হয়ে গিয়েছে। ‘কনে দেখা আলো’র ভবিষ্যৎ নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। যদিও সেই সংশয় দূর হয়েছে। তবে এ বার নাকি বন্ধ হতে চলেছে প্রযোজক সুশান্ত দাসের ‘রাঙামতি তীরন্দাজ’।

দিন কয়েক আগেই প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ আনেন তাঁর ধারাবাহিকের অভিনেত্রী সুকন্যা দত্ত। প্রযোজকের ‘বিজয়িনী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সুকন্যা। যদিও মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই অভিনেত্রী জাতীয় কমিশনের দ্বারস্থ হয়েছেন। আইনত ব্যবস্থাও নেবেন ওই অভিনেত্রীর বিরুদ্ধে, জানিয়েছেন সুশান্ত।

পাশাপাশি অবশ্য এও শোনা যাচ্ছে, তাঁর প্রযোজিত ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে ‘ঘূর্ণি’-র কারণে। শোনা যাচ্ছিল, নতুন এই ধারাবাহিকে নীল ভট্টাচার্যকে মুখ্য চরিত্রে দেখা যাবে। যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন নীল। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও পর্যন্ত অভিনেতা-অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ধারাবাহিক নিয়ে নানা ধরনের ভুয়ো তথ্য রটছে, যা একেবারেই কাম্য নয়। এখনও অডিশন চলছে। আশা করা যায়, খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে নায়ক এবং নায়িকার নাম। অন্য দিকে, ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায় জানান, ধারাবাহিক বন্ধ হবে কি না, সে বিষয়ে তাঁদের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই।

Advertisement
Bengali Serial Rangamati Tirandaj Tollywood susanta das
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy