Advertisement
E-Paper

‘গঙ্গায় ডুব দিলে মনে হয় সব কালিমা ধুয়ে গেল’, হৃষীকেশে ভূমিকে দেখে সমালোচনার ঝড়

কিছু দিন আগে হৃষীকেশের পরমার্থ নিকেতনে গিয়েছিলেন ভূমি। সেখানে গিয়েই পরম তৃপ্তি পেয়েছেন। গঙ্গায় ডুব দিয়ে সেই তৃপ্তির কথাই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:৫৮
Bhumi Pednekar Reveals What Happened After Her Trip To Parmarth Niketan Ashram

কটাক্ষের শিকার ভূমি পেডনেকর। ছবি: সংগৃহীত।

কোনও বিশেষ দিন হলেই তিরুপতির মন্দিরে পুজো দিতে যান অভিনেত্রী জাহ্নবী কপূর। আবার অভিনেত্রী সারা আলি খানকে দেখা যায় কেদারনাথের মন্দিরে পুজো দিতে। নতুন প্রজন্মের বলিউড নায়িকারা যে অনেক বেশি ‘আধ্যাত্মিক’ সে কথাই বার বার উঠে আসে আলোচনায়। সম্প্রতি ভূমি পেডনেকরের এমনই বেশ কিছু ছবি দেখে শুরু হয়েছে বিস্তর আলোচনা।

কিছু দিন আগে হৃষীকেশের পরমার্থ নিকেতনে গিয়েছিলেন ভূমি। সেখানে গিয়েই পরম তৃপ্তি পেয়েছেন। সেই অনুভূতিই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। গঙ্গায় ডুব দিয়ে সেই মানসিক তৃপ্তির কথাই বলেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী গঙ্গায় ডুব দিয়ে সূর্যদেবতাকে প্রণাম করছেন। তার পরেই অভিনেত্রী লেখেন, “গঙ্গার সামনে দাঁড়িয়ে আমি অনুভব করেছি, এটা একটা অনুভূতি। নিজেকে সমর্পণ করার অনুভূতি। সবাই বলে এই পবিত্র জল শরীরের সব কালিমা মুক্ত করে। কিন্তু এই পবিত্র জল আসলে শেখায় রাগ, হিংসা বর্জন করতে।” এই প্রথম নয়, আধ্যাত্মিক স্থানে যেতে বরাবরই পছন্দ করেন ভূমি। অমৃতসরের স্বর্ণমন্দিরে বহু বার গিয়েছেন নায়িকা। সেই ছবিও ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তবে ভূমির এই আধ্যাত্মিক দিক নিয়ে সমালোচনাও হয়েছে। অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আপনাদের সবসময় প্রচার প্রয়োজন, তাই আশ্রমে গিয়ে এমন ছবি তোলেন।” আবার কেউ মন্তব্য করেন, “নিশ্চয়ই কোনও পারিশ্রমিক পেয়েছেন এই ছবি তোলার জন্যে।” যদিও এই বিষয়ে কোনও উত্তর দেননি ভূমি। উল্লেখ্য, এই মুহূর্তে যে অনেক বেশি কাজ করছেন অভিনেত্রী তা নয়। রহস্যে, রোমাঞ্চে ভরা সিরিজ়ে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁকে দেখা গিয়েছিল ‘ভিন্ডি বাজার’ ছবিতে। সেখানে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়।

Bhumi Pednekar Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy