Advertisement
E-Paper

দিদা-নাতনির রহস্যভেদ থেকে বৈবাহিক ধর্ষণ এবং দেশপ্রেম! ওটিটি-তে এ বার সত্তরের দশকের বিপ্লবের গল্পও

‘ধুরন্ধর ২’ মুক্তির আগে থেকেই টিকিট বিক্রির ঝড় উঠেছে। তবে ওটিটি-ও পিছিয়ে নেই। প্রেক্ষাগৃহে যাওয়া না হলে ওটিটি-তেও চোখ রাখতে পারেন চলচ্চিত্রপ্রেমীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৮:৫৯
ওটিটি-তে চমক দেবে কারা?

ওটিটি-তে চমক দেবে কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রেক্ষাগৃহে এই সপ্তাহে ঝড়় তুলতে চলেছে ‘ধুরন্ধর ২’। মুক্তির আগে থেকেই টিকিট বিক্রিতে ঝড় উঠেছে। তবে ওটিটি-ও পিছিয়ে নেই। প্রেক্ষাগৃহে যাওয়া না হলে ওটিটি-তেও চোখ রাখতে পারেন চলচ্চিত্রপ্রেমীরা।

১) পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান: দর্শকের মধ্যে কিলিয়ান মারফির ‘পিকি ব্লাইন্ডার্স’ ওয়েব সিরিজ়ের জনপ্রিয়তা বিপুল। সেই সিরিজ়েরই সমাপ্তি হতে চলেছে এই ছবির মাধ্যমে। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ‘পিকি ব্লাইন্ডার্স’ গ্যাং-এর দায়িত্ব নিতে ফিরতে বাধ্য করা হয় টমি শেলবিকে (কিলিয়ান মারফি)। স্বেচ্ছায় নির্বাসন নিয়েও গ্যাং-এর দায়িত্ব নিতে ফিরে আসতে হয় তাকে। এই ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। ২০ মার্চ নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাবে।

২) চিরৈয়া: সামাজিক বিষয় নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন দিব্যা দত্ত। বৈবাহিক ধর্ষণের প্রসঙ্গ উঠে আসে এই ছবিতে। ননদ যৌন হেনস্থার শিকার হয়েছে জানতে পেরে, তার হয়ে সরব হয় দিব্যার চরিত্রটি। বিয়ের পরেও সঙ্গমের জন্য যে সম্মতির প্রয়োজন হয়, তা দেখানো হয়েছে এই ছবিতে। জিয়ো হটস্টারে এই ছবি ২০ মার্চ মুক্তি পাবে।

৩) ঠাকুমার ঝুলি: শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এই সিরিজ়ে একেবারে নতুন রূপে দেখা যাবে। শ্রাবন্তীকে দেখা যাবে গিরিজাবালা সান্যালের চরিত্রে। বিষ্ণুপুরের বাসিন্দা, ষাটের কোঠায় বয়স। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্থির ও সংযত নারী। গিরিজাবালার নাতনির চরিত্রে দেখা যাবে দিব্যাণী মণ্ডলকেও। দিদা-নাতনির জুটিকে রহস্য উদ্‌ঘাটন করতে দেখা যাবে। এই সিরিজ় হইচইয়ে মুক্তি পাবে ২০ মার্চ।

৪) জ্যাজ় সিটি: সৌমিক সেন পরিচালিত এই ওয়েব সিরিজ় রয়েছে ১০টি পর্ব। বাংলার ইতিহাস উঠে আসবে এই সিরিজ়ে। ৭০-এর দশকের বিপ্লব, রাজনীতি ও সঙ্গীতশিল্পীদের ঘটনা তুলে ধরা হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ রয়েছে এই সিরিজ়ে। ওয়েব সিরিজ়টি মুক্তি পাবে ১৯ মার্চ সোনিলিভে।

৫) বর্ডার ২: বক্সঅফিসে ভাল ব্যবসা করেছে এই ছবি। প্রথম ‘বর্ডার’-এর গল্পের সঙ্গে এর কোনও যোগ নেই। ১৯৭১ সালের ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে এই ছবিতে। সানি দেওল, বরুণ ধবনের এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ২০ মার্চ।

film New Film OTT Platforms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy