Advertisement
E-Paper

পুষ্পস্তবক আর রামের মূর্তি হাতে প্রসেনজিতের বাড়িতে বিজেপির সুকান্ত, কী কথা হল তাঁদের?

‘পদ্মশ্রী’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ বার শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি পৌঁছোলেন বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রামের মূর্তি উপহার দিলেন সুকান্ত মজুমদার।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রামের মূর্তি উপহার দিলেন সুকান্ত মজুমদার। ছবি: সংগৃহীত।

‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুশি অভিনেতার অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অন্দরের সদস্যরাও। এ বার শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি পৌঁছোলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাতে ফুলের তোড়া। সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিজেপি দলের সদস্য রুদ্রনীল ঘোষ। যদিও এই আলাপচারিতায় রাজনীতির রং লাগাতে রাজি নন সুকান্ত। বাড়িতে কী কথা হল তাঁদের?

এ প্রসঙ্গে রুদ্রনীল বললেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘পদ্ম’ সম্মানে ভূষিত হলেন। এটা আমাদের সবার কাছে গর্বের। কেন্দ্রীয় সরকারের সম্মানজনক পুরস্কার। তাই শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং আমরা কয়েকজন উপস্থিত হয়েছিলাম। বুম্বাদাকে পুষ্পস্তবক এবং ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি উপহার দিয়েছেন সুকান্তবাবু নিজে। তার পরে আলোচনা হয়েছে প্রসেনজিতের ছবি এবং এই ইন্ডাস্ট্রিকে আগলে রাখার বিষয়ে। সুকান্তদা সিনেমার অনুরাগী। বুম্বাদার অনেক ছবিই ওঁর দেখা। ইন্ডাস্ট্রির আরও উন্নতি কী করে করা যায়, তা নিয়েও কথা হল।”

রুদ্রনীল জানান, এ দিন রাজনীতি, দল, বিভাজন নিয়ে কোনও কথা হয়নি। ফলে এই সাক্ষাতের মধ্যে কোনও রাজনীতির রং না লাগানোই ভাল। গত কয়েক মাসে ইন্ডাস্ট্রির অন্দরের বেশ কিছু বিভেদের কথা প্রকাশ্যে এসেছে। শিল্পী-অনুরাগী-মানুষ হিসাবে সেই বিষয়েও পরোক্ষ ভাবে কথা হয় তাঁদের।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy