Advertisement
E-Paper

উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি পেয়েছেন ববি দেওলের স্ত্রী! কোটি কোটি টাকা দিয়ে দীর্ঘ হল সেই তালিকা

পর পর বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন ববি। অন্য দিকে তান্যা দেওল পেশায় অন্দরসজ্জাশিল্পী। তিনি নাকি মোট ৩০০ কোটি টাকার সম্পত্তির মালকিন। সেই তালিকায় যুক্ত হল ১৫.০৫ কোটির এই নতুন সম্পত্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৫:৩১
Bobby Deol and his wife Tanya Deol have purchased new office units in Mumbai

ববি-তান্যার অঢেল সম্পত্তিতে নতুন সংযোজন। ছবি: সংগৃহীত।

ববি দেওলের চেয়ে তাঁর স্ত্রী তান্যা দেওলের সম্পত্তির পরিমাণ বেশি, এমনই শোনা যায়। পারিবারিক সূত্রে নাকি অঢেল সম্পত্তি পেয়েছেন তিনি। সেই তালিকায় এ বার নতুন স‌ংযোজন। স্বামী-স্ত্রী মিলে এ বার মুম্বইয়ের বিলাসবহুল এলাকায় কিনে ফেললেন পাঁচটি অফিস ইউনিট।

ববির পর পর বেশ কিছু ছবি সাফল্য লাভ করেছে। অন্য দিকে তান্যা পেশায় অন্দরসজ্জাশিল্পী। তিনি নাকি মোট ৩০০ কোটি টাকার সম্পত্তির মালকিন। সেই তালিকায় এ বার যুক্ত হল ১৫.০৫ কোটির নতুন সম্পত্তি। এই পরিমাণ অর্থ খরচ করেই পাঁচটি অফিস ইউনিট কিনেছেন ববি ও তান্যা। প্রতিটি অফিস মিলিয়ে প্রায় ৩৪০০ বর্গফুট এলাকা।

এই বহুতলে রয়েছে হৃতিক রোশন ও তাঁর বাবা-মা রাকেশ রোশন ও প্রমিলা রোশনেরও ১০টি অফিস ইউনিট। বহুতলের তৃতীয় ও চতুর্থ তলায় রোশন পরিবারের অফিসগুলি। ববি ও তান্যার অফিসগুলি দ্বিতীয় তলায়। ববি ও তান্যা ৯০ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি ও ১.৫০ লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। অফিসের সঙ্গে পাঁচটি গাড়ি রাখার জায়গাও কিনেছেন তাঁরা।

উল্লেখ্য, বর্তমানে ববি ৬৭-৭০ কোটি টাকার সম্পত্তির মালিক। জানা যায়, প্রতি ছবির জন্য তিনি চার থেকে আট কোটি টাকা পারিশ্রমিক নেন। এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়েও প্রচার করেন তিনি। সেখান থেকে তাঁর বার্ষিক আয় প্রায় ১ কোটি টাকা। তান্যা উত্তরাধিকার সূত্রেও তাঁর বাবার থেকে ব়ড় অংশের সম্পত্তির ভাগ পেয়েছেন।

ববি ও তান্যার এই সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ে তাঁদের বিলাসবহুল বাংলো যার দাম ৬ কোটি টাকা। এ ছাড়াও জুহুতে রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া আরও একটি বাংলো। এর দাম ৬৫ কোটি টাকার কাছাকাছি বলে জানা যায়।

Bobby Deol Tanya Deol Property
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy