Advertisement
E-Paper

‘‘ভিডিয়োয় বেশি ভিউয়ের জন্য রাজীব আমাদের নাম নেয়’’, ক্ষোভ উগরে দিলেন চারু

রাজীব-চারু সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্যে ধোঁয়াশায় অনুরাগীরা। অবশেষে মুখ খুললেন চারু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ২০:৫২
রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে  অবশেষে মুখ খুললেন চারু।

রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন চারু। ফাইল চিত্র।

রাজীব সেন এবং চারু অসোপার দাম্পত্যকলহ তুঙ্গে। কে দোষী আর কে দোষী নয়, বোঝা দায়। একে অপরের দিকে তাক করে আঙুল। প্রতি দিন উঠে আসছে নানা রকমের তথ্য। এই তো কয়েক দিন আগে নিজের নতুন ভিডিয়োয় রাজীব জানান, স্ত্রী চারু আর মেয়ে জিয়ানার সঙ্গে তাঁর যোগাযোগ আছে। আর সেখান থেকেই শুরু যাবতীয় ধোঁয়াশার। কারণ,রাজীবের এমন মন্তব্যে অনেকেরই মনে হয়েছে তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত?

এ প্রসঙ্গে চারু জানিয়েছেন, আগে তাঁর সঙ্গে রাজীবের আইনি বিষয়েই কথা হয়েছে। তার পর আচমকাই রাজীবের এই ‘সুপ্রভাত’, ‘শুভরাত্রি’ মেসেজে তিনি অবাক। বুঝতে পারছিলেন না রাজীব কেন তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। অবশেষে তিনি উত্তর খুঁজে পেয়েছেন। তিনি বলেন, “আসলে রাজীব নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিয়ো পোস্ট করেন। আমি লক্ষ করে দেখেছি ও যদি নিজের ভিডিয়োতে আমার আর জিয়ানার সম্পর্কে কিছু বলে তা হলে সেই ভিডিয়োর ভিউ অনেক বেশি হয়। সেই বেশি ভিউয়ের লোভেই আসলে বার বার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে রাজীব।”

চারু আরও যোগ করেন। তিনি বলেন, “আমি সত্যিই বিরক্ত। রাজীব নিজেই জানে না কখন ও কী বলে। কারণ এক বার বলে কর্ণ মেহরার সঙ্গে আমার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। আবার তার কিছু ক্ষণ পরই বলে ও নাকি এমন কিছু বলেনি। আমি আমার মেয়ের জন্য এই সম্পর্ক থেকে ছুটি চাই।” রাজীব আর চারুর সম্পর্কের এই বিতর্ক এখন কত দূর গড়ায় সেটাই দেখার।

উল্লেখ্য, ২০১৯ সালে অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীবের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন চারু। কিন্তু দাম্পত্যকলহের কারণে বিয়ের পর থেকেই এই জুটি খবরের শিরোনামে। পারিবারিক অশান্তির কারণে গত অগস্ট মাসে রাজীব ও চারু বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। তবে তার পরেও সম্পর্ক টিকিয়ে রাখার শেষ চেষ্টা করেন এই দম্পতি। কিন্তু কোনও লাভ হয়নি।

rajeev sen charu asopa Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy