Advertisement
E-Paper

মেয়ের নাম প্রকাশ করলেন রণবীর-আলিয়া, তারকা দম্পতির ফুটফুটে কন্যার নামের অর্থও বেশ

গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া ভট্ট। রণবীর ও আলিয়ার কন্যা সন্তানের কী নাম রাখা হল, এ নিয়ে জোর চর্চা চলছিল বলিপাড়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৯:৫৭
মেয়ের নাম প্রকাশ করলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট।

মেয়ের নাম প্রকাশ করলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। ফাইল চিত্র।

অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্ট। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আলিয়া। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রণবীরের কোলে রয়েছে শিশুকন্যা। পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া।

রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। এই নামটি রেখেছেন অভিনেত্রী তথা রণবীরের মা নীতু কপূর। মেয়ের নাম প্রকাশ করে এ কথা জানিয়েছেন আলিয়া। একই সঙ্গে রাহার নামের যে সুন্দর অর্থ রয়েছে, তা-ও তুলে ধরেছেন অভিনেত্রী।

সোহাহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ, স্বাধীনতাও।

চলতি মাসের ৬ তারিখ কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তার পর থেকেই তাঁদের মেয়ের কী নাম রাখা হবে এ নিয়ে জোর চর্চা চলেছিল বলিপাড়ায়। এ নিয়ে পাপারাৎজিদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নীতুও। অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন আলিয়া। যা জেনে যারপরনাই খুশি তাঁদের ভক্তরা।

Alia Bhatt Ranbir Kapoor Alia Bhatt Ranbir Kapoor Daughter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy