Advertisement
E-Paper

কলকাতায় আসছেন রাজকুমার রাও, ‘হোমওয়ার্ক’ করবেন সৌরভের কাছে! আর কারা থাকবেন তাঁর সঙ্গে?

বুধবার মুম্বইয়ে সৌরভের সঙ্গে তাঁর জীবনীছবি প্রসঙ্গে কথা বলেন রাজকুমার। উপস্থিত ছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে, সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪
মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজকুমার রাও।

মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজকুমার রাও। ছবি: সংগৃহীত।

হাতে গোনা দু’-তিনটি দিন। মার্চের প্রথমেই কলকাতায় চলে আসছেন অভিনেতা রাজকুমার রাও। মার্চের মাঝামাঝি শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির শুটিং। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার। খবর, তার আগে সৌরভকে কাছে থেকে খুঁটিয়ে দেখতে চান অভিনেতা। তার কাছে ‘মাস্টার ক্লাস’ করতে চান। তার পর ‘মাঠে’ নামবেন, এমনই ইচ্ছা তাঁর।

একা রাজকুমার নন, মার্চের প্রথমেই কলকাতায় চলে আসবেন জীবনীছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে এবং তাঁর টিম। থাকার সম্ভাবনা প্রযোজক লাভ রঞ্জনেরও।

টি-২০ বিশ্বকাপ ঘিরে উত্তেজনায় ফুটছে দেশ। ‘সুপার ৮’ পর্ব চলছে। ১ মার্চ ইডেন গার্ডেনে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। খবর, এ সবের মধ্যেই বুধবার মুম্বই পৌঁছে যান সৌরভ। মুখোমুখি বসেন রাজকুমার, পরিচালক, প্রযোজকের সঙ্গে। আনন্দবাজার ডট কম-কে এ খবর জানিয়েছেন সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। এর আগে তিনিই জানিয়েছিলেন, সৌরভকে নিখুঁত ভাবে জানতে তাঁর সঙ্গে বেশ কয়েকটি দিন কাটাতে চান রাজকুমার। তার পর ক্যামেরার মুখোমুখি দাঁড়াবেন। সেটিই হতে চলেছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রাভিনেত্রী কি ঠিক হয়ে গিয়েছে? এ প্রসঙ্গে সঞ্জয় জানিয়েছেন, বেশ কিছু অভিনেত্রীকে বাছা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি কিছুই।

বৈঠকের পর সৌরভের টিম এবং পরিচালক, প্রযোজকের টিমের সঙ্গে রাজকুমার রাও।

বৈঠকের পর সৌরভের টিম এবং পরিচালক, প্রযোজকের টিমের সঙ্গে রাজকুমার রাও। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, সৌরভের বাল্যকালের বন্ধু সঞ্জয়। এই প্রাক্তন ক্রিকেটার খেলেছেন সৌরভ, সচিন তেন্ডুলকরের সঙ্গে। বাংলার ‘মহারাজ’-এর জীবনীছবি হওয়া দরকার, প্রথমে তিনিই অনুভব করেছিলেন। তিনিই সৌরভকে রাজি করান। ছবির নির্মাতা খোঁজা, নামভূমিকায় কে অভিনয় করবেন তা চূড়ান্ত করা, সবেতেই প্রধান ভূমিকা তাঁর। বুধবারের বৈঠকেও ছিলেন তিনি।

Rajkummar Rao Vikramaditya Motwane
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy