Advertisement
E-Paper

কাকতালীয় বিচ্ছেদ যোগ ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র

তিন বাল্যবন্ধুর গল্প নিয়ে একটা জমজমাট ফিল্ম। না না, থ্রি ইডিয়টের কথা বলছি না। ২০১১ সালের মাঝামাঝি নাগাদ মুক্তি পাওয়া হিট ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র কথা মনে আছে নিশ্চই! তিন বন্ধু, কবির, ইমরান আর অর্জুন। ছেলেবেলা থেকে এক সঙ্গে স্কুল-কলেজ, দুষ্টুমি, প্রেম...আরও কত কি! কিন্তু তার পরই যে যার কাজে ব্যস্ত হয়ে একে অপরের থেকে দূরে সরে যাওয়া। আর বেশ কয়েক বছর পর কবিরের (অভয় দেওল) বিয়ের আগের ব্যাচেলর ট্রিপের জন্য আবার তিন বন্ধুর একত্র হওয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৯:৫৪
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির পাঁচ তারকা।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির পাঁচ তারকা।

তিন বাল্যবন্ধুর গল্প নিয়ে একটা জমজমাট ফিল্ম। না না, থ্রি ইডিয়টের কথা বলছি না। ২০১১ সালের মাঝামাঝি নাগাদ মুক্তি পাওয়া হিট ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র কথা মনে আছে নিশ্চই! তিন বন্ধু, কবির, ইমরান আর অর্জুন। ছেলেবেলা থেকে এক সঙ্গে স্কুল-কলেজ, দুষ্টুমি, প্রেম...আরও কত কি! কিন্তু তার পরই যে যার কাজে ব্যস্ত হয়ে একে অপরের থেকে দূরে সরে যাওয়া। আর বেশ কয়েক বছর পর কবিরের (অভয় দেওল) বিয়ের আগের ব্যাচেলর ট্রিপের জন্য আবার তিন বন্ধুর একত্র হওয়া। এই ব্যাচেলর ট্রিপেই বদলে যায় তিন বন্ধুর জীবন আর জীবনদর্শন। জোয়া আখতারের পরিচালিত এই ছবিতে হৃত্বিক, অভয়, ফারহান— প্রত্যেকেই অসাধারণ। এ ছাড়াও ক্যাটরিনা আর কলকিও পাল্লা দিয়ে অভিনয় করেছেন এ ছবিতে। কিন্তু আজ ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটির কথা মনে পড়ছে একটু অন্য কারণে। আর সে কারণটাও অদ্ভুত! কারণটা হল ‘বিচ্ছেদ’। তিন বন্ধুর পুনর্মিলনের অসাধারণ গল্পটিকে হঠাত্ ‘বিচ্ছেদ’-এর জন্য মনে পড়ছে কেন? কারণ এ ছবিতে মুখ্য চরিত্রে থাকা প্রায় সকলেই একে একে সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বা পুরনো সম্পর্কে ইতি টেনেছেন কোনও না কোনও কারণে।

বেশ কয়েক বছরের টানাপড়েনের পর শেষ পর্যন্ত ২০১৪-এ সুজানের সঙ্গে দাম্পত্য ইতি টানেন হৃত্বিক রোশন। তবে তাঁদের দাম্পত্য বিচ্ছেদের ঝামেলা আদালত পর্যন্ত পৌঁছায়। শোনা যায়, বেশ মোটা টাকা খোরপোষ দাবি করেন সুজান।

নিজের দীর্ঘ দিনের প্রেমে ইতি টানেছেন অভয় দেওলও। তাঁর বহু দিনের ‘বিশেষ বান্ধবী’ প্রীতি দেসাইয়ের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমে ইতি টানেছেন অভয় দেওলও। তাঁর বহু দিনের ‘বিশেষ বান্ধবী’ প্রীতির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের খবরটা প্রকাশ্যে আসে গত বছরেই।

Advertisement

২০১৫-এ পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সেরে ফেলেন কলকি কয়েচলিন। নিজেদের বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় এবং সাংবাদিকদের নিজেই জানিয়ে দেন কলকি।

সম্প্রতি ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক বিচ্ছেদের খবরও সামনে এসেছে। যদিও এখনও তা জল্পনার পর্যায়েই রয়েছে। কিন্তু ইদানীং কালে এই দু’জনের নানা কার্যকলাপে তাঁদের বিচ্ছেদ জল্পনাকেই বিশ্বাস করতে বাধ্য করাচ্ছ।

খুব সম্প্রতি নিজেদের পনেরো বছরের দাম্পত্যে ইতি টানার কথা সকলকে জানিয়ে দিলেন ফারহান আখতার। সাংবাদিকদের তিনি বলেন, স্ত্রী অধুনার সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্তে এসেছেন। খুব তাড়াতাড়ি বিষয়টা তাঁরা আদালতে মিটিয়ে নেবেন।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটিতে এই বলিউড তারকারা আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন। জীবনের যন্ত্রণার অতীতকে পিছনে ফেলে জীবনকে নতুন করে উপভোগ করতে শিখিয়েছিলেন যাঁরা, আজ তাঁরা প্রত্যেকেই তাঁদের পুরনো সম্পর্কে ইতি টেনেছেন। বিষয়টা হয়তো একেবারেই কাকতালীয়, কিন্তু বেশ অদ্ভুত তাই না!

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy