Advertisement
E-Paper

দাউদ ইব্রাহিমের জন্যই কর্মজীবনে সফল হয়েছেন! কেন এমন অকপট স্বীকারোক্তি রামগোপালের?

বার বার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন রামগোপাল বর্মা। এ বার তাঁর মন্তব্য দাউদ ইব্রাহিমকে নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২৩:০৮
(বাঁ দিকে) বিতর্রে রামগোপাল, পর্দায় দাউদের চরিত্রে দানিশ ইকবাল (ডান দিকে)।

(বাঁ দিকে) বিতর্রে রামগোপাল, পর্দায় দাউদের চরিত্রে দানিশ ইকবাল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তাঁর মন্তব্য মানেই বিতর্ক! ফের তেমনই একটি মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন রামগোপাল বর্মা। এ বার তাঁর মন্তব্য দাউদ ইব্রাহিমকে নিয়ে। নিজের কর্মজীবনের সাফল্যের কৃতিত্ব দিলেন দাউদকে।

এক সাক্ষাৎকারে রামগোপাল স্বীকার করেছেন যে, তাঁর জনপ্রিয় ছবি ‘সত্য’ ও ‘কোম্পানি’ বাস্তবের আন্ডারওয়ার্ল্ড থেকেই অনুপ্রাণিত। তিনি জানান, দাউদ ইব্রাহিম না থাকলে এই ছবিগুলো তৈরি হত না। এমনকি, তাঁর কেরিয়ারও হয়তো তৈরি হত না।

অকপটে রামগোপাল বলেন “আমি আমার আত্মজীবনীও দাউদ ইব্রাহিমকে উৎসর্গ করেছিলাম। কিন্তু প্রকাশকেরা তাঁর নাম মুছে দেন। যদি দাউদ ইব্রাহিম না থাকতেন, তা হলে আমি ‘সত্য’ আর ‘কোম্পানি’ বানাতেই পারতাম না। আমি তাঁর জন্যই আজ রোজগার করতে পারছি।”

Advertisement

রামগোপাল আরও জানান, দাউদ ইব্রাহিম তাঁর ছবিগুলি দেখেছিলেন এবং তাঁর পছন্দও হয়েছিল। পরিচালকের কথায়, “আমি একমাত্র মানুষ, যে কখনও হুমকি ফোন পায়নি। কারণ, ‘সত্য’ ও ‘কোম্পানি’— এই দু’টি ছবি পছন্দ হয়েছিল দাউদের। ওরা আমাকে বিরক্ত করতে চায়নি। তবে এমন নয়, আমি ওদের ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম।”

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘সত্য’ ছবিতে অভিনয় করেছিলেন উর্মিলা মাতন্ডকর, মনোজ বাজপেয়ী, শেফালি শাহ ও সৌরভ শুক্ল। গল্পে দেখা যায়, সত্য নামে এক ব্যক্তি কাজের খোঁজে মুম্বই আসে, কিন্তু মিথ্যা মামলায় জেলে গিয়ে অপরাধজগতে জড়িয়ে পড়ে।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘কোম্পানি ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, বিবেক ওবেরয় ও মোহনলাল। এই ছবিটিও সাড়া ফেলেছিল বলিউডে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে দাউদ ইব্রাহিমকে শয্যাশায়ী দেখানো হয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন দানিশ ইকবাল।

Ram Gopal Varma Dhurandhar 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy