Advertisement
E-Paper

Shah Rukh Khan-Aryan: এক বছর পর ভাই-বোনের সঙ্গে দাদা আরিয়ানের ছবি, কিন্তু শাহরুখ কেন অভিযোগ করছেন

বেশ কিছু সময় ধরে ঝড় বয়ে গিয়েছে তাঁর উপর। সব ঝড় কাটিয়ে উঠে এই পোস্ট করলেন শাহরুখ-পুত্র আরিয়ান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১১:০৭
বাবা-ছেলের মিষ্টি রসায়ন

বাবা-ছেলের মিষ্টি রসায়ন

সময়টা ঠিক এক বছর সাত দিন৷ এই ১২মাসে তাঁর জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। ধীরে ধীরে ছন্দে ফিরেছে জীবন। সেই প্রমাণই মিলল সোমবার রাতে শাহরুখ-পুত্র আরিয়ান খানের এই ছবিতে।

এক দিকে বোন সুহানা আর অন্য দিকে ভাই আব্রাম। দুই ভাই-বোনের সঙ্গে এক মিষ্টি ছবি ভাগ করে নিলেন শাহরুখ-পুত্র। এ বছরেই মাদককাণ্ডের জেরে ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে হয় আরিয়ানকে। যার প্রভাব পড়েছিল গোটা পরিবারে। নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখও।

কালো মেঘের ছায়া কাটিয়ে সূর্য উঁকি দিয়েছে খান পরিবারে। সুহানাও ইতিমধ্যে সেরে ফেলেছেন তাঁর প্রথম ছবির শ্যুটিং। তিন ভাইবোনের ছবি দেখে প্রচুর ভালবাসা দিয়েছেন তাঁর কাছের মানুষরা।

ছেলেমেয়েদের ছবি দেখে বাবা শাহরুখের মন্তব্য, ‘আমার কাছে এই ছবিগুলো নেই কেন? আমাকে এখনই পাঠাও।’ বাবাকে উত্তর দিতে ভোলেননি আরিয়ানও। তিনি লেখেন, ‘হ্যাঁ, পাঠাব। কিন্তু পরের বছর। যখন আবার আমরা ছবি তুলব।’

জীবনে যা-ই ঘটুক না কেন, পরিবারের বন্ধন যে এমনই হয়, আরিয়ানের এই ছবি বলে দিল তেমনটাই।

Shah Rukh Khan Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy