Advertisement
E-Paper

গোপনে প্রথম বিয়ে পাঁচ পুরোহিত, তিন বন্ধুর উপস্থিতিতে! কেন তিন বার ছাঁদনাতলায় গিয়েছিলেন দেবিনা-গুরমিত?

২০০৪ সালে প্রথম দেখা হয় তাঁদের। ২০০৮ সালে রাম ও সীতা হিসাবে ছোটপর্দায় জুটি বেঁধেছিলেন গুরমিত ও দেবিনা। তাঁদের জুটিতে মুগ্ধ হয়েছিলেন দর্শক। কিন্তু বিয়েটা নাকি তাঁরা আগেই সেরে ফেলেছিলেন গোপনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৫৭
কেন তিন বার বিয়ে করতে হয় দেবিনা-গুরমিতকে?

কেন তিন বার বিয়ে করতে হয় দেবিনা-গুরমিতকে? ছবি: সংগৃহীত।

তিনি ধারাবাহিকের সীতার চরিত্রে জনপ্রিয়। নতুন প্রজন্মের অনেকেই ছোটপর্দায় রাম-সীতার জুটি বলতে বোঝেন দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধরীকে। পরে তাঁরাই জুটি বাঁধেন বাস্তবেও। এক সময়ে নাকি বিয়ের কথা গোপন রেখেছিলেন তাঁরা। শোনা যায়, মোট তিন বার বিয়ে করেছেন দেবিনা ও গুরমিত। ১৮ এপ্রিল দেবিনার জন্মদিনে জানা যাক তাঁদের সম্পর্কের এই নাটকীয়তা সম্পর্কে।

২০০৪ সালে প্রথম দেখা হয় তাঁদের। ২০০৮ সালে রাম ও সীতা হিসাবে ছোটপর্দায় জুটি বেঁধেছিলেন গুরমিত ও দেবিনা। তাঁদের জুটিতে মুগ্ধ হয়েছিলেন দর্শক। কিন্তু, বিয়েটা নাকি তাঁরা গোপনে আগেই সেরে ফেলেছিলেন। ২০০৬ সালে। সেই বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের মাত্র তিন জন বন্ধু আর পাঁচ জন পুরোহিত। সেখানে আর কোনও অতিথি ছিলেন না বললেই চলে। পরিবার থেকে বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন তাঁরা। পরে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পরিবারকে জানিয়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেছিলেন তারকাদম্পতি। তত দিনে ‘রামায়ণ’-এর সুবাদে তাঁরা প্রতিষ্ঠিত জুটি। তাই তাঁদের বিয়েতে অনুরাগীরাও উচ্ছ্বসিত ছিলেন। এই বিয়েতে পরিবার ও বন্ধুবান্ধব সবাই উপস্থিত ছিলেন।

পর্দার জুটি বিয়ে করেন বাস্তবেও।

পর্দার জুটি বিয়ে করেন বাস্তবেও। ছবি: সংগৃহীত।

তবে এখানেই শেষ নয়। আরও এক বার তাঁরা বিয়ে করেছিলেন। ২০২১ সালের ৪ অক্টোবর। সাবেক বাঙালি কায়দায় আরও এক বার বিয়ে করেন তাঁরা। কলকাতায় বসেছিল এই বিয়ের আসর। দেবিনার আত্মীয়েরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Advertisement

বর্তমানে দেবিনা ও গুরমিতের দুই কন্যাসন্তান রয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে আইভিএফ-এর মাধ্যমে কন্যাসন্তান লিয়ামের জন্ম দেন দেবিনা। সেই বছরেই দ্বিতীয় সন্তান দিবিশার জন্ম দেন তাঁরা। ‘রামায়ণ’ ছাড়াও ‘নাচ বলিয়ে’, ‘খতরো কে খিলাড়ি’ ও ‘পতি পত্নী অউর পাঙ্গা’য় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

Debina Bonnerjee Gurmeet Choudhary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy