Advertisement
E-Paper

দীপিকা-রণবীরের সম্পর্কের লাটাই কার হাতে, প্রকাশ্যে বলে ফেললেন তারকা দম্পতি

দিন কয়েক আগেই তাঁদের বিয়ে ভাঙার খবরে মন ভেঙেছিল দীপিকা-রণবীরের অনুরাগীদের। এবার চেনা ছন্দে দীপবীর। ফাঁস করলেন তাঁদের সম্পর্কের সিক্রেট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১০:৪৯
দীপবীরের সংসারের লাগাম কার হাতে!

দীপবীরের সংসারের লাগাম কার হাতে! ফাইল চিত্র।

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি দীপিকা পা়ড়ুকোন ও রণবীর সিংহ। দিন কয়েক আগে রব ওঠে, বিয়ে ভাঙতে চলেছে ‘দীপবীর’-এর। তবে অনুরাগীদের উত্তেজনা প্রশমন করেন তারকাযুগল নিজেরাই। ভুল ভাঙান সকলের। সদ্য চতুর্থ বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য ফুল, চকোলেট নিয়ে হাজির হন রণবীর। সেই দৃশ্য দেখে খানিকটা আশ্বস্ত হলেও, তাঁদের সম্পর্ক যে এখনও অটুট, তা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না তাঁদের অনুরাগীরা। এ বার নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে অনেক গোপন কথা প্রকাশ্যে বলে ফেললেন ‘দীপবীর’। জানালেন কার কথায় চলে সংসার! বাড়িতে কে ‘বস’!

সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন রণবীর। স্বামীর ছবি বলে কথা। শুধু তা-ই নয়, এই ছবিতে ‘কারেন্ট লাগা রে’ গানে দীপিকাও থাকছেন। ইতিমধ্যেই সেই ঝলক দেখে ফেলেছেন সকলে। গানমুক্তির সেই অনুষ্ঠানে, জুটিতে দুই তারককে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘‘আপনাদের দুজনের সম্পর্কে বাড়িতে কার কথাই শেষ কথা?’’ উত্তরে দীপিকা বলেন ‘‘সত্যি জানতে চান? রণবীরের কথায় সবটা চালিত হয়।” দীপিকাকে প্রায় থামিয়ে দিয়ে একেবারে আর পাঁচ জন স্বামীর মতো রণবীর বলে ওঠেন, ‘‘অফিসেও আমার কথা কেউ শোনে না, বাড়িতেও না।’’ ‘রাম লীলা’ ছবির সেটে দেখা, সেখান থেকে প্রেম। প্রায় ছয় বছর ডেট করেন তাঁরা। ২০১৮ সালে চারহাত এক হয় তাঁদের। সম্প্রতি দীপিকা-রণবীরের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছিল। কিন্তু ফের পুরানো ছন্দে ধরা দিলেন এই তারকা দম্পতি। এখনও যে প্রেম আগের মতোই জমজমাট, বুঝিয়ে দিলেন ‘দীপবীর’।

Deepika Padukone Ranveer Singh Rohit Shetty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy