Advertisement
E-Paper

স্বামী তো নয়! বন্ধুর সঙ্গেই ‘অশ্লীল’ নাচ দেবলীনার? ভিডিয়ো দেখে সমালোচনার ঝড়

ভাইরাল এক ভিডিয়োতে ‘বেশরম রং’-এ দেবলীনাকে ঘনিষ্ঠ ভাবে নাচতে দেখা গিয়েছে বিশাল সিংহের সঙ্গে। যাকে বলে আগুনে ঘি পড়া!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:১৩
 বুধবার দেবলীনা আর বিশালের ‘বেশরম রং’ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

বুধবার দেবলীনা আর বিশালের ‘বেশরম রং’ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ফাইল চিত্র

স্বামী নয়, সহ-অভিনেতা তথা বিশেষ বন্ধুর সঙ্গে নেচে বিতর্কে জড়ালেন টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। গানটিই বিতর্কের চুল্লি। ‘পাঠান’-এর ‘বেশরম রং’! তার উপর অন্য এক পুরুষ।

ভাইরাল এক ভিডিয়োতে ‘বেশরম রং’-এ দেবলীনাকে ঘনিষ্ঠ ভাবে নাচতে দেখা গিয়েছে বিশাল সিংহের সঙ্গে। যাকে বলে আগুনে ঘি পড়া! দেখে অনেকেই মন্তব্য করলেন, “এমন অশ্লীল নাচ বন্ধুর সঙ্গে নাচা যায় নাকি?” আবার কেউ বললেন, “স্বামী থাকতেও ‘বিশেষ বন্ধু’র দরকার পড়ছে এখনও?” আবার কেউ বিরক্ত হয়ে বললেন, “এরা আবার কারা?”

দেবলীনা আগেই জানিয়েছেন, তিনি আর বিশাল ৭ বছরেরও বেশি সময় ধরে বন্ধু। গুজব রটলেও বিশালের সঙ্গে প্রেম করেননি বলেই দাবি তাঁর। সম্প্রতি বিয়ে করেছেন শাহনওয়াজ় শেখকে। তিনি পেশায় এক জন জিম প্রশিক্ষক। তাঁর সঙ্গেই দেবলীনার দীর্ঘ দিনের প্রেম ছিল বলে জানা যায়। বিশাল এবং ভাবিনী পুরোহিতের সঙ্গে বছরের শেষ দিনও তাঁদের উদ্‌যাপন করতে দেখা গিয়েছে।

তবে বুধবার দেবলীনা আর বিশালের ‘বেশরম রং’ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। যদিও অনুরাগীরা বেশ পছন্দ করলেন। দুই বন্ধুর পর্দার রসায়ন যাঁরা পছন্দ করেন, তাঁদের কাছে এমন রোম্যান্টিক মুহূর্ত উপভোগ্যই মনে হল।

Devoleena Bhattacharjee tv actress Trolled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy