Advertisement
E-Paper

Devoleena Bhattacharjee: ‘গোপী বহু’ খ্যাত দেবলীনা ভট্টাচার্যের ‘বেলি ডান্স’ দেখে নেটাগরিকদের চক্ষু চড়কগাছ!

প্রশ্ন জাগে, ঘোমটা পরা মৃদু গলার স্বরে কথা বলা সেই ‘গোপী বহু’-র রূপেই দেবলীনাকে দেখতে অভ্যস্ত তাঁরা?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ২০:৫৩
‘গোপী বহু’-র চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে দেবলীনার নির্দিষ্ট একটি ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছিল।

‘গোপী বহু’-র চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে দেবলীনার নির্দিষ্ট একটি ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছিল।

নেটাগরিকদের প্রশ্নে জর্জরিত মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তাঁর বহু অনুরাগী তাঁকে চিনতে পারেননি বলে দাবি করেছেন নেটমাধ্যমে। তার কারণ কী?

হিন্দি জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’-র বিখ্যাত ‘গোপী বহু’-র চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে দেবলীনার নির্দিষ্ট একটি ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছিল। যা আজও ভাঙেনি। আর তার প্রমাণ রয়েছে দেবলীনার পোস্টের মন্তব্য বাক্সে।

দেবলীনা নতুন করে ‘বেলি ডান্স’ শিখছেন। যার প্রথম ঝলক ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু তাঁকে এই অবতারে দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। তাঁদের প্রশ্ন, ‘আপনি কি সেই গোপী বহু?’ কেউ কেউ আবার তাঁকে খোলামেলা পোশাকেও মেনে নিতে পারছেন না। প্রশ্ন জাগে, ঘোমটা পরা মৃদু গলার স্বরে কথা বলা সেই ‘গোপী বহু’-র রূপেই দেবলীনাকে দেখতে অভ্যস্ত তাঁরা? ‘স্পোর্টস ব্রা’-এ দেবলীনা তাঁদের কাছে এত বছর পরে নতুন? এই ধারাবাহিক শেষ হয়েছে ২০১৭ সালে!

Advertisement

অভিনেত্রী তাঁর ভিডিয়োর সঙ্গে লিখেছেন, ‘এখনও পুরোপুরি শিখে উঠতে পারিনি। যে দিন শিখে যাব, সে দিন পুরো ভিডিয়ো পোস্ট করব। তত দিন এই ভিডিয়োটাই উপভোগ করুন।’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy