Advertisement
E-Paper

Ananya: তথ্যপ্রমাণ লোপাট করেছেন অনন্যা? মুছে দিয়েছেন কথা, ছবি, ভিডিয়ো?

সংবাদমাধ্যমের দাবি, অনন্যা নিজের ফোন থেকে কিছু কথোপকথন, ছবি, ভিডিয়ো, ভয়েস মেসেজ মুছে দিয়েছেন বলে অনুমান এনসিবি-র।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১২:২৩
অনন্যা পাণ্ডে।

অনন্যা পাণ্ডে।

তথ্যপ্রমাণ লোপাট করেছেন অনন্যা পাণ্ডে। মুছে দেওয়া বিভিন্ন তথ্য এই মুহূর্তে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। চাঙ্কি-কন্যার কাছ থেকে তাঁর দু’টি ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। সেখান থেকে মাদকচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তারা।

সংবাদমাধ্যমের দাবি, অনন্যা নিজের ফোন থেকে কিছু কথোপকথন, ছবি, ভিডিয়ো, ভয়েস মেসেজ মুছে দিয়েছেন বলে অনুমান এনসিবি-র। আরিয়ান খানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সন্দেহজনক আর্থিক লেনদেনের কথা উঠে আসে। অনন্যা এবং আরিয়ান, দু’জনেরই ব্যাঙ্কের নানা নথি, আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হতে পারে।

এনসিবি-র জেরায়, মাদক সংগ্রহ এবং আরিয়ানকে তা জোগান দেওয়ার কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন অনন্যা। বাল্যবন্ধুর সঙ্গে গাঁজা নিয়ে কথোপকথনকে নিছক মজা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু অনন্যা জানিয়েছেন, তিনি এমন এক ব্যক্তিকে চেনেন, যিনি আরিয়ানকে মাদকের জোগান দিয়ে থাকতে পারেন। এই বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর এনসিবি-র দফতরে আবার ডেকে পাঠানো হয়েছে অনন্যাকে।

Aryan Khan Ananya Panday NCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy