Advertisement
E-Paper

ধর্ম পরিবর্তনের পর বিয়ে ‘শ্বশুরাল সিমার কা’-এর দীপিকার, কোল আলো করে কবে আসছে ছোট্ট অতিথি?

অন্তঃসত্ত্বা ‘শ্বশুরাল সিমার কা’ খ্যাত দীপিকা কক্কর ইব্রাহিম। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নিজেই জানালেন সন্তানের জন্মের দিনক্ষণ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৬:৫৩
 Dipika Kakar Ibrahim Revealed delivery date of her baby

শোয়েব-দীপিকার সন্তান ভূমিষ্ঠ হবে কবে? ছবি: সংগৃহীত।

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম চলতি বছরের জানুয়ারি মাসেই ঘোষণা করেন, তিনি মা হতে চলেছেন। নিজের প্রথম ধারাবাহিকের সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে। ২০১৮ সালে সংসার পাতেন তাঁরা। যদিও তার আগে আরও একটি বিয়ে ছিল দীপিকার। কানাঘুষো, শোয়েবের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই নাকি ভেঙে যায় দীপিকার প্রথম বিয়ে। যদিও সে সব এখন অতীত, নতুন করে শোয়েবের সঙ্গে ঘর বাঁধেন দীপিকা।

২২ জানুয়ারি এক রোদ ঝলমলে রবিবাসরীয় দুপুরে সাদা পোশাকে, মাথায় পরা ‘ড্যাড টু বি ও মম টু বি’ টুপি। ঘোষণা করেন তাঁদের সন্তানের আগমনের খবর। যদিও বার বার সমালোচনার মুখে পড়তে হয়ে দীপিকাকে। শোয়েবের সঙ্গে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন। প্রশ্ন ওঠে, তিনি আদৌ সন্তানসম্ভবা কি না। যদিও নিন্দকদের জবাব দেন দীপিকা-শোয়েব। এ বার প্রকাশ্যে এল তাঁদের সন্তান জন্মের তারিখ।

সম্প্রতি মুম্বইতে কেনাকাটা করতে বেরোন দীপিকা। পরনে ছিল গোলাপি রঙের চিকনের কাজ করা সালোয়ার। ত্বকে যেন ফেটে পড়ছে মাতৃত্বের ঔজ্জ্বল্য। অভিনেত্রীকে দেখামাত্র ছবি তুলতে শুরু করেন আলোকচিত্রীরা। দীপিকার কাছে জানতে চান এই মাসের ২১ তারিখেই সুখবর শুনছেন কি না। হেসে মাথা নেড়ে ‘‘হ্যাঁ’’ বলেন দীপিকাও। বলেন, ‘‘এখন শুধুই অপেক্ষা সেই বিশেষ দিনটার।’’

Dipika Kakar Ibrahim tv actress Sasural Simar Ka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy