Advertisement
E-Paper

Tollywood: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মা

গত ৭ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৮:৩৮
চূর্ণীর সঙ্গে তাঁর মা

চূর্ণীর সঙ্গে তাঁর মা

চলে গেলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক দিন ধরেই কোভিডে ভুগছিলেন তিনি। মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৭ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তারও দিন সাতেক আগে থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। মঙ্গলবার দুপুরে আন্দাজ ২টো ২০ মিনিটে সংক্রমণের সঙ্গে লড়াই শেষ হয় তাঁর।

পরিচালক-অভিনেত্রীর মা ভূগোলের শিক্ষিকা ছিলেন। শুধু তাই নয়, রবীন্দ্রসঙ্গীত এবং দেশ-বিদেশের গানে পারদর্শী ছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

মায়ের পরামর্শ সব সময় মেনে চলতেন চূর্ণী। গত বছর মানব দেহে করোনা প্রতিষেধকের পরীক্ষা করার জন্য স্বেচ্ছাসেবকের প্রয়োজন ছিল। সে সময় দিল্লি এমস-এ নিজের নাম লিখিয়েছিলেন অভিনেত্রী। মাতৃদিবসের দিন চূর্ণী সে কথা জানিয়েছিলেন নেটমাধ্যমে। সঙ্গে দিয়েছিলেন মায়ের একটি ছবিও। চূর্ণী জানিয়েছিলেন, তাঁর মা-ই প্রথম, যিনি তাঁকে এই কাজে সাহস জুগিয়েছিলেন।

Churni Ganguly Covid Death COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy