Advertisement
E-Paper

একসঙ্গে ছবি করেছেন চারটি, তা সত্ত্বেও পরিচালকের সামনে মেজাজ হারান অমিতাভ! কারণ কী?

সাধারণত শুটিং ফ্লোরে অমিতাভ নিজের মতো থাকেন। খুব একটা কথা বলেন না। অভিনয়ই তখন তাঁর একমাত্র উদ্দেশ্য।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৮:০১
Amitabh Bachchan and Director R Balki

(বাঁ দিকে) অমিতাভ বচ্চন। আর বাল্কি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নিজের ছবিতে অমিতাভ বচ্চনের মতো মেগাস্টারকে পাওয়া ভাগ্যের বিষয়। সেখানে আর বাল্কি পরিচালিত তিনটি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ‘চিনি কম’, ‘পা’ এবং ‘শামিতাভ’ ছাড়াও পরিচালকের সাম্প্রতিক ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’ ছবিতেও অতিথিশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল বিগ বি কে। কিন্তু সেই আর বাল্কিই সম্প্রতি অমিতাভের এক অজানা আখ্যান প্রকাশ্যে এনেছেন।

সাধারণত সেটে অমিতাভ চুপচাপ থাকেন। তাঁর মতো ব্যক্তিত্বের তরফে কোনও সমস্যা চোখে পড়ার কথা নয়। কিন্তু বাল্কি জানিয়েছেন, এক বার সেটে অমিতাভ নাকি প্রচন্ড চিৎকার করতে শুরু করেন। বাল্কির কথায়, ‘‘ওঁর মতো শান্ত এক জন মানুষ হঠাৎ করে কেন চিৎকার করতে শুরু করলেন প্রথমে বুঝতে পারিনি।’’ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পরিচালক নাকি তার পর বিগ বি-র মেকআপ ভ্যানে পৌঁছে যান। খাবারে কোনও সমস্যা হয়েছে কি না বা সেটে কারও ব্যবহারে বর্ষীয়ান অভিনেতা বিরক্ত হয়েছেন কি না সেটাও জানতে চান পরিচালক। তার পরেই পরিচালককে অবাক করে দিয়ে অমিতাভ উত্তর দেন, ‘‘আরে বোকা, আমি এখন চরিত্রের মধ্যে রয়েছি!’’

আসলে অমিতাভ যে কোনও চরিত্রের জন্য যে আলাদা ভাবে প্রস্তুতি নেন, সে কথা বোঝাতেই বাল্কি এই ঘটনা ভাগ করে নিয়েছেন।

আর বাল্কির আগামী ছবি ‘ঘুমর’-এও রয়েছেন অমিতাভ। এ দিকে বৃহস্পতিবার ওটিটিতে মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ় ২’। এই ছবির চারটি গল্পের মধ্যে একটি পরিচালনা করেছেন বাল্কি। বাকি তিন পরিচালক হলেন সুজয় ঘোষ, কঙ্কনা সেন শর্মা এবং অমিত রবীন্দ্রনাথ শর্মা।

Amitabh Bachchan R Balki Bollywood Actor Bollywood Director
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy