জিৎ গঙ্গোপাধ্যায়ের পরে কোভিড পজিটিভ সৃজিত মুখোপাধ্যায়। বছরের প্রথম দিনই টলিউডের এক সুরকার এবং পরিচালক করোনায় আক্রান্ত হলেন। টুইট করে সে খবর দিলেন সৃজিত নিজেই।
শনিবার টুইট করে সৃজিত জানালেন, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
আনন্দবাজার অনলাইনকে সৃজিত জানিয়েছেন, তাঁর স্ত্রী রফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত নিভৃতবাসে রয়েছেন সেই বাড়িতেই।
I have tested positive for Covid and am isolating myself. For everyone who has come in contact with me in the last 72 hrs, please test yourself.
— Srijit Mukherji (@srijitspeaketh) January 1, 2022
শনিবার বলি অভিনেত্রী ম্রুনাল ঠাকুর কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরেই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও একই রোগে আক্রান্ত। তার ঘণ্টাখানেকের মধ্যে সৃজিতের কোভিড হওয়ার খবর মিলল।
গত ছয় দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি দেখা গিয়েছে রাজ্যে। তারই প্রভাব পড়েছে টলিউডেও। করোনা-কাঁটায় বিদ্ধ হচ্ছেন একের পর এক তারকা।